ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী কর্তৃক চলমান গণহত্যার প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনসাধারণ।
সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সিংড়া কোর্ট মাঠ থেকে তাদের বিক্ষোভ মিছিল বের হয়। পরে বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদের সঞ্চালনায় বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফছার আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলার সেক্রেটারী শাহ্ মোস্তফা ওয়ালিউল্লাহ্ সেলিম, হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক মুফতি রুহুল আমিন, সিংড়া মডেল মসজিদের খতিব মুফতি সৈয়দ মোল্লা, এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) ফায়সাল আহমেদ, উপজেলা শিবিরের সেক্রেটারী মো. আল-আমিন, ছাত্রদল নেতা অনিক আজাদ অর্পণ, গণঅধিকার পরিষদের নেতা সোহরাব, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আলী আকবর, মুফতি আলী হাসান প্রমুখ।
সমাবেশে বক্তাগণ ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ইসরায়েলী সকল পণ্য বয়কট করার জন্য আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান