ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আফগান নারীদের অধিকার নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২১ দুপুর ১:৩৪

জাতিসংঘ তালেবানের অধীনে নারীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কারণ তালেবান ইতোমধ্যে নারীদের অধিকার বিষয়ক তাদের অঙ্গীকার নিয়ে অবহেলা শুরু করেছে।

আফগানিস্তানে নারী বিষয়ক জাতিসংঘ প্রতিনিধি এলিসন দেভিদিয়ান বলেছেন, তালেবান নারী অধিকার নিয়ে বারবার একই বিবৃতি দিচ্ছে। তারা বলছে, ইসলামের আলোকে তারা নারীদের সম্মান জানাবে। কিন্তু প্রতিদিনই আমরা নারী অধিকার নিয়ে উল্টো খবর পাচ্ছি।

নিউইয়র্কে সাংবাদিকদের সাথে এক ভিডিও কনফারেন্সে এলিসন আরো বলেন, উদাহরণ হিসেবে বলা যায় পুরুষ সঙ্গী ছাড়া নারীদের ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। এমনকি কিছু প্রদেশে নারীদের কাজে যাওয়াও বন্ধ করে দেয়া হয়েছে। 

এদিকে তালেবান মঙ্গলবার যে সরকারের ঘোষণা দিয়েছে সেখানে কোন নারীকে রাখা হয়নি। 

এ প্রেক্ষিতে এলিসন বলেন, তাদের এ সরকারের ঘোষণায় তারা যে সত্যিকার অর্থে ব্যাপক ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়তে অঙ্গীকারবদ্ধ তা দেখানোর গুরুত্বপূর্ণ সুযোগ মিস করেছে। 

উল্লেখ্য, তালেবান ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তাদের শাসনামলে নারী অধিকারে কঠোর বিধি নিষেধ আরোপ করে। 

বর্তমানে অধিকাংশ নারী ও নারী অধিকারকর্মী তালেবানের পূর্বনীতি বাস্তবায়নেরই আশংকা করছে।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত