লক্ষ্মীপুরে গাজায় গণহত্যার প্রতিবাদে হরতাল-বিক্ষোভ মিছিল
গাজায় নির্বিচারে মুসলমানদের গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া 'নো ওয়ার্ক, নো স্কুল' কর্মসূচি বাস্তবায়নে গাজাবাসীর জন্য আন্দোলনে অংশ নিচ্ছে সাধারণ মানুষ।
সোমবার (৭ এপ্রিল) সকালে সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের উত্তর তেমুহনী এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে হরতাল পালন করতে দেখা যায়। এসময় সড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়।
একই সময় বিশ্বব্যাপী মজলুম গাজাবাজীদের জন্য আহুত হরতালের সমর্থনে ইসলামী যুব আন্দোলনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শহরের দক্ষিণ তেমুহনী মাসরুর চত্বরে জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক শোরাফ উদ্দিন স্বপনের নেতৃত্বে এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।
বক্তারা বলেন, গাজায় মুসলমানদেরকে নির্বিচারে ইসরায়েলে কুলাঙ্গাররা হত্যা করছে। আমাদের ভাই-বোনদের লাশ আকাশে উড়ছে। আর আমরা চেয়ে চেয়ে দেখছি। এই দেখা শেষ করতে হবে। ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা গ্রহণ করে গাজাবাসীর পাশে দাঁড়াতে হবে।
এদিকে গাজায় গণহত্যা বন্ধে বাদ যোহর জেলা শহরের চকবাজার জামে মসজিদ থেকে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের