ঢাকা সোমবার, ৪ মে, ২০২৬

আফগানিস্তানকে ৩১ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা চীনের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২১ দুপুর ১:৩৮

চীন ঘোষণা করেছে যে, তারা আফগানিস্তানকে কমপক্ষে ৩১ মিলিয়ন ডলার মূল্যের জরুরি সহায়তা দেবে। এর মধ্যে করোনা ভ্যাকসিনও রয়েছে। গত মঙ্গলবার আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান। চীন ইতোমধ্যে এই সরকারকে স্বাগত জানিয়েছে। এবার তারা দেশটিতে সাহায্য পাঠানোর ঘোষণা দিলো। সূত্র: আল জাজিরা।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বুধবার আফগানিস্তানে জরুরি সহায়তা পাঠানোর ঘোষণা দেন। পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনার সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন।

ওয়াং ই বলেন, জরুরি সহায়তার মধ্যে থাকবে খাদ্যশস্য, শীতকালীন সরবরাহ, ওষুধ ও করোনা টিকার তিন মিলিয়ন ডোজ।

সম্প্রতি তালেবান ঘোষণা করে যে, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনে চীন তাদের ‘প্রধান অংশীদার’ হবে। আফগানিস্তানের সঙ্গে চীনের স্থলসীমান্ত রয়েছে। ক্ষমতা দখলের আগেই তালেবানের শীর্ষ নেতৃবৃন্দ চীন সফর করে আসেন। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, তালেবান ক্ষমতায় গেলে চীন থেকে সমর্থন পেতে পারে।

এদিন চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক ও স্বাস্থ্য বিষয় ছাড়াও চীন আফগানিস্তানকে সন্ত্রাসবাদ দমন ও মাদক নির্মূল সহ আরও অনেক বিষয়ে সহযোগিতা করতে পারে। এখন তালেবানের উচিত হবে সকল ‘চরমপন্থী গ্রুপের’ সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং তাদের প্রতিহত করতে উদ্যোগ গ্রহণ করা।

এর আগে সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছিলেন, ‘তালেবানের নতুন সরকারকে চীন গুরুত্ব সহকারে দেখছে। এর মাধ্যমে তিন সপ্তাহেরও বেশি সময়ের নৈরাজ্যের সমাপ্তি ঘটেছে। শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দেশ গঠনে এটি প্রয়োজনীয় একটি পদক্ষেপ।’

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর বহু দেশ তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে ‘অপেক্ষা করো এবং দেখ’ নীতি গ্রহণ করলেও চীন ঘোষণা দেয় যে, তারা তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তুত।

প্রীতি / প্রীতি

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স

দিল্লিতে বহুতল ভবনে আগুন লেগে ৯ জনের মৃত্যু

কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসতে পারে ইরান

যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা