ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬

নোয়াখালী খাল'সহ বিভিন্ন শাখা খালের পুনঃ খনন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ২:২৯

নোয়াখালীর কবিরহাটে নোয়াখালী খাল সহ বিভিন্ন শাখা খাল গুলো পুনঃ খনন ও অবৈধ দখল মুক্ত করে উপজেলা বাসিকে জলাবদ্ধতার থেকে রক্ষা করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মানুষ।

কবিরহাট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্চাসেবক দল’সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার বেলা ১১টায় কবিরহাট বাজারের জিরো পয়েন্টে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানান মানববন্ধনে অংগ্রহন করা সর্বস্তরের মানুষ।

উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরাফাতের রহমান হাসান, পৌরসভা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলাতে হোসেন খোকন, উপজেলা যুবদলের আহবায়ক শাহাদাৎ হোসাইন, সদস্য সচিব আবদুল বাসেদ হিরণ, সেচ্চাসেবক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল"সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বছর বর্ষা মৌসুমে যেভাবে নোয়াখালীর মানুষ জলাবদ্ধ হয়ে অবরুদ্ধ ছিল, ঠিক তেমনিভাবে এই বছরও নোয়াখালীর মানুষ পানির নিচে বসবাস করতে হবে। নোয়াখালী খাল পূনঃখনন না করা হলে এবং দখলমুক্ত না করা গেলে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের দুর্ভোগের শেষ থাকবে না।  আপনারা জানেন নোয়াখালী খালের মুখপাতে বামনী নদীর সাথে নোয়াখালী খাল দখল করে কয়েকশো একর জায়গায় আওয়ামী লীগের সময় তাদের নেতা কর্মীরা মাছের প্রজেক্ট তৈরি করে রেখেছে, যার কারণে পানি নিষ্কাশন হওয়া সম্ভব হয়না। অন্যদিকে এই বছর বর্ষা মৌসুম আশার পূর্বে যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জেলার ডিসি থেকে শুরু করে বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা উদ্যোগ নিয়ে নোয়াখালী খালসহ সকল ধরনের খাল দখলমুক্ত না করে তাহলে সামনের দিকে আরো কঠিন আন্দোলনের ডাক দিবেন বলে মানববন্ধনে বক্তারা জানান। কারণ গত বছর এই খাল নিয়ে আন্দোলন করতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন ব্যক্তি নিহত হয়। তার পরেও যদি প্রশাসন এবং সেনাবাহিনী খাল খনন ও দখলমুক্ত করার উদ্যোগ না নেয় তাহলে এটা নোয়াখালীর মানুষ মেনে নিবেনা বলেও জানান বক্তারা। বক্তারা আরো হুশিয়ারী করে উপজেলা ও জেলা প্রশাসনকে সতর্কবার্তা দিয়ে বলেন, যথাসময়ে খাল খনন না হলে এই দাবিতে প্রয়োজনে জেলা-উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তর ঘেরাও করে রেখে হলেও জনগণের এ দাবি আদায় করে ছাড়বো।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

কাশিমপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমান

নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

রৌমারী হাট-বাজারে আইনশৃঙ্খলা সভায় অতিরিক্ত টোল আদায়ের অনুমতি দিলেন ইউএনও

সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জন আটক

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

ঠাকুরগাঁওয়ে তাঁতশিল্প পুনরুজ্জীবনে আশার বার্তা দিলেন ডাঃ শামারুহ মির্জা

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

গাসিকে মাসব্যাপী কর মেলা উদ্বোধন ও প্রশাসকের বাজার পরিদর্শন

প্রায় দুইশ’ বাইকারের অংশগ্রহণে নড়াইলে সুজুকি রাইডার্স ডে

রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানার আসামি গ্রেফতার

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

হাটহাজারীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের উদ্ধোধন করেন প্রতিমন্ত্রী মীর হেলাল