রাণীশংকৈলে স্বেচ্ছাসেবি সংগঠন "আমাদের স্বপ্ন"র উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় রক্তদান সেবামূলক স্বেচ্ছাসেবি সংগঠন "আমাদের স্বপ্ন"র উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে এদিন ওই সংগঠনের আয়োজনে মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক আইন বিষয়ক সহ-সম্পাদক আমানুল্লাহ জিহাদী। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, জেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি রাশিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর যুব সভাপতি মোকাররম হোসাইন, জেলা ইসলামী ছাত্র শিবির তথ্য ও প্রচার সম্পাদক সাব্বির রহমান, রাণীশংকৈল পৌর শাখার সাবেক ছাত্র শিবির সভাপতি রকিব হাসান, ছাত্র শিবির অফিস সম্পাদক লিমন সরকার, বাচোর ইউনিয়ন জামায়াত নেতা ইয়াকুব আলী।
এ ছাড়াও অনুষ্ঠানে রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাংবাদিক লেমন সরকার, সুজন ও অন্যরা উপস্থিত ছিলেন।
অতিথিরা তাদের বক্তব্যে, আমাদের স্বপ্ন'কে একটি সম্পুর্ণ স্বেচ্ছাসেবি সংগঠন হিসেবে উল্লেখ করে বিশেষত রক্তদান সেবা কর্মসূচির বিস্তারিত বর্ণনা করেন। বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে তারা আরো বলেন, একজন সুস্থ ব্যক্তি বছরে ৩/৪ বার রক্ত দান করলেও তার কোনো ক্ষতি হয়না বরং অনেক উপকার হয়। রক্তদানকারি ব্যক্তির নতুন নতুন রক্তকোষ সৃষ্টির মাধ্যমে স্বাস্থ্যের উন্নতি হয়। দলমত জাত-ধর্ম নির্বিশেষে এ সংগঠন রক্তসেবা দিয়ে যাবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন। এইসাথে তারা সকলকে রক্তদানের মাধ্যমে কর্মসূচিকে সহায়তা করার আহবান জানান। পরে মোজাফফর হোসেনকে সভাপতি এবং শামীম হোসেনকে সম্পাদক করে সংগঠনের কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শামীম হোসেন।
এমএসএম / এমএসএম
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ