ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে হাইকোর্টের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে স্থাপনা নির্মানের অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ৪:১

চট্টগ্রাম নগরীর এ.কে.খান মোড়ে হাইকোর্টের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে একটি সন্ত্রাসী গ্রুপ অবৈধভাবে স্থাপনা নির্মানের অভিযোগে চট্টগ্রাম প্রেসক্লাব 
এস রহমান হলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোহাম্মদ শওকত আলী এ সময়
তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হাশেম আলী তিনি জানান,দীর্ঘদিন ভোগদখলে স্থিত থাকলেও কিছুদিন পূর্বে পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট হাসপাতালের ম্যানেজার দিদারুল আলম প্রায় শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে টিনের ঘেরাবেড়া দিয়ে স্থাপনা নির্মাণ শুরু করে যা বেআইনি।জায়গাটি বি.এস সরকারী খাস খতিয়ানে গেলেও আর.এস ও পি.এস খতিয়ান ব্যক্তি মালিকানাধীন ফকিরতালুক নিবাসী আহমেদুর রহমানের নামে চূড়ান্ত রয়েছে। উক্ত জায়গাটি আহমেদুর রহমানের ওয়ারিশ মোঃ সেলিম গং- এর পক্ষে আমমোক্তার গ্রহীতা মোহাম্মদ শওকত আলী দীর্ঘদিন ভোগদখলে স্থিত আছে।  এই বিষয়ে ২৬ ফেব্রুয়ারী সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং- ১৯২০/২০২৫ নং মামলা দায়ের করলে উক্ত জায়গায় সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিসি মহোদয় পাহাড়তলীস্থ কাট্টলী সার্কেলের এসিল্যান্ড ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। কিন্তু বাদী জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক,কাট্টলী সার্কেলের এসিল্যান্ড এবং ওসি আকবরশাহ থানাসহ সংশ্লিষ্ট দপ্তরে গেলেও নির্মাণ কাজ বন্ধের জন্য উনারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এমনকি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) নুরুল্লাহ নুরী মহোদয় একাধিকবার এসিল্যান্ডকে কাজ বন্ধ করার জন্য ফোন করে বলার পরেও উনি কর্ণপাত করেন নাই। মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞাকে অমান্য করে কাজ করার বিষয়ে কাট্টলী সার্কেলের এসিল্যান্ড মেহেদি হাসান বলেন এই বিষয়ে আপনারা চট্টগ্রাম জেলা প্রসাশকের সাথে কথা বলেন, আমার দপ্তর এই জায়গার দখল অথবা কাজ বন্ধের ব্যাপারে আমি কিছু করতে পারবোনা। জায়গাটি ডিসি ভাড়া দিয়েছেন, উনিই কাজ বন্ধ করতে পারবেন।আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি,যারা এই দখল বানিজ্যে জড়িত তদন্তপূর্বক তাদেরকে আইনের আওতায় আনা হোক।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম,ফরহাদ পারভেজ, হাসান চৌধুরী, আবুল হাশেম চৌধুরী,আরিফ হোসেন বাবলু,এডভোকেট রুহুল আমিন, খুরশিদ আলম, মোহাম্মদ ইউসুফ, আকতার আলী, সেলিম মিয়া, নাজিম চৌধুরী, আহসানুল চৌধুরী, মোঃ শাহজাহান শেখ, মোঃ হাসান মিয়া, মোঃ মাসুদ মিয়া, আবু বক্করসহ  আরো অনেকে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ