সোনারগাঁয়ে পুত্র বধূর বিরুদ্ধে শাশুরির সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরগোয়ালদী এলাকায় নিলুফা আক্তার নামে এক গৃহবধূর সাজানো মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মালেয়সিয়া প্রবাসী শাহ জালালের বৃদ্ধা মা ও তার স্বজনরা। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, আমাদের পরিবার ও স্বজনদের জড়িয়ে সম্প্রতি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন একটি সংবাদ প্রকাশিত হয়েছে যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। গতকাল বুধবার সকালে চরগোয়ালদী এলাকায় মালেয়সিয়া প্রবাসী শাহ জালালের নিজ বাড়িতে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী পরিবারের লোকজন। প্রবাসী শাহ জালালের বৃদ্ধা মা বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় আমার পুত্রবধূ নিলুফা আক্তার সংসারে মনোযোগী না হয়ে সময় অসময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ছেলের সংসারে আমার দুইজন নাতি নাতনি রয়েছে। তাদের ঠিকমত লালন পালন না করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এতে বাধা দিলে আমাকে মারধর করে। আমার ছেলে প্রবাস থেকে ছেলে মেয়ের লালন পালন ও সংসার খরচের জন্য প্রতি মাসে টাকা পাঠায়। সম্প্রতি আমার পুত্রবধূ নিলুফার চালচলন বাজে আচরন ও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর বিষয় আমার ছেলেকে অবগত করি। এরই সূত্র ধরে পুত্রবধূ নিলুফা আমাকে ও আমার মেয়েকে মারধর করে। কিছু হলেই বলে আমার বাড়িতে চুলা জ্বলবেনা না তুই না খেয়ে মরবি বুড়ি। এ ব্যাপারে আমার প্রবাসী ছেলেকে আমি যখনই কিছু বলতে যাই তখনই আমার গায়ে হাত তোলে এবং স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে আমাকে হুমকি-দামকি দিয়ে থাকেন এবং আমার নামে মিথ্যা অভিযোগ করেন। নিলুফা আক্তার শান্তিনগর পাঁচানী এলাকার মৃত মোস্তফা মিয়ার মেয়ে। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বরাবর আবেদন রইল তিনি যেন সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা