ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মালিবাগে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন মাদ্রাসা শিক্ষক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৯-২০২১ দুপুর ৪:৩৭

প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ে রেললাইন ধরে হাঁটছিলেন রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদ্রাসার প্রবীণ শিক্ষক ও কোষাধ্যক্ষ এলাহী বখশ আব্দুল্লাহ। এ সময় তিনি একটি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।

বৃহস্পতিবার ভোরে মালিবাগ বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

তার সহকর্মীরা জানান, প্রতিদিনই ফজরের নামাজের পর এলাহী বখশ আব্দুল্লাহ হাঁটাহাটি করতেন। আজও তিনি মালিবাগের পাশে রেললাইন ধরে হাঁটছিলেন আর তাসবিহ পাঠ করছিলেন। এ সময় হঠাৎ ট্রেন চলে আসার কথা টের না পাওয়ায় তিনি দুর্ঘটনার শিকার হন।

এলাহী বখশ আব্দুল্লাহ মালিবাগ জামিয়ায় ২৩ বছরেরও বেশি সময় ধরে জেনারেল বিষয়ে পাঠদান করছেন। পাশাপাশি তিনি মাদ্রাসার কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করছিলেন।

মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। তার মৃত্যুতে মাদ্রাসা ছাত্র-শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রীতি / প্রীতি

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক