টঙ্গী এলাকা থেকে সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকতসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব
টঙ্গী মাজার বস্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও হিরোইনসহ শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকত এবং ৬ জন মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবারে ( ১০ই এপ্রিল) র্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় টা নিশ্চিত করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুর এলাকায় ছাত্রদের উপর হামলার সময় সন্ত্রাসীদের নেতৃত্বদানকারী শাহরিয়ার হোসেন সৈকতকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
গোয়েন্দা সূত্র মোতাবেক জানা যায় তিনি বিভিন্ন সময় অস্ত্রসহ মাদকসম্রাট রবিউল ইসলাম বাবুর সহযোগী হিসেবে ভীতি সঞ্চার করার জন্য শোডাউন করেন। একই সাথে তিনি মাজারবস্তিতে বিভিন্ন স্পটে মাদক বিপণন করেন। পূর্বে যৌথ বাহিনীর অভিযানে শোডাউনের সময় তিনি পলায়ন করে। পরবর্তীতে গত ২৭ মার্চ টঙ্গীর বড়বাজার মসজিদ এলাকায় তিনি একজন সংবাদ কর্মীকে প্রাণনাশের উদ্দেশ্যে ফাঁকা গুলি করেন বলে টঙ্গী পূর্ব থানা হতে অভিযোগ পাওয়া যায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী র্যাবের একটি চৌকষ আভিজানিক দল তাকে ৯ তারিখ ভোররাতে টঙ্গী পূর্ব থানাধীন সেনকল্যাণ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-১ নিয়ে আসা হয়। অস্ত্র ব্যবহার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি খুব উগ্রভাবে অস্বীকৃতি জানান। পরবর্তীতে তার এন্ড্রয়েড মোবাইল ফরেনসিক করে মাজার বস্তির একটি নির্দিষ্ট স্থানে মাদক বিক্রিসহ, নারীদের ব্যবহার করে হানিট্রাপিং এবং মাদক বিক্রি করে অর্জিত বিপুল পরিমাণ টাকার ভিডিও এবং ছবি পাওয়া যায়। প্রাপ্ত ছবি এবং ভিডিও এর সূত্র ধরে মাজার বস্তির বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করা হয় এবং ভিডিওতে প্রাপ্ত ঘর থেকে তল্লাশি করে একটি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রিভলবারসহ আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান।
রিভলভারটি ভারতে স্থানীয় ভাবে তৈরি করা বলে প্রাথমিকভাবে জানা যায়। উদ্ধারকৃত অস্ত্রটি মাদক সম্রাট রবিউল ইসলাম কিং বাবুর একটি মাদক স্পট থেকে পাওয়া যায় যেখানে আসামী সৈকত সেলসম্যান হিসেবে কাজ করে। এছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি মাদক স্পটে গোপন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু শর্ট গান এমুনিশন পাওয়া যায়।
ইতিপূর্বে র্যাব অভিযান চালিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্রের পাশাপাশি থানা থেকে লুন্ঠিত গ্যাস গান কর্টিজ উদ্ধার করেছিল।
স্থানীয় সূত্রে জানা যায় তিনি ৪ ই আগস্ট ছাত্রদের উপর গাজীপুর এবং টঙ্গীতে প্রকাশ্যে গুলি বর্ষন করে বর্ণিত আসামী হামলা চালায়। এ সংক্রান্তে তিনি একটি গোপন ফেসবুক গ্রুপে পোস্ট করেন বলে জানা যায়। পরবর্তীতে সরকার পতনের পর তিনি পোস্টটি ডিলিট করেন এবং গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপন করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন,শাহরিয়ার হোসেন সৈকত (৩২), মোঃ শাহানুর আহমেদ অমিত (১৮),মোঃ হিরা (৩২) মোঃ বায়জিদ (২৭),মোঃ জাহিদ (১৯), মোঃ নূর ইসলাম (২৭)। এছাড়াও রিভলবার- ০১টি, শর্টগান বুলেট- ০৪ রাউন্ড এবং হিরোইন- ১৯৫ গ্রাম, মোবাইল ফোন- ০২টি, স্মার্টফোন, ১ x বাটনফোনসহ নগদ- ১৪০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও মাদকসম্রাট রবিউল ইসলাম কিং বাবুর মাদক স্পট থেকে পাঁচজন মাদক সেবনকারীকে পাওয়া যায় এবং তাদের কাছ থেকে পাওয়া প্রায় ১৯৫ গ্রাম হিরোইন ল্যাব টেস্ট করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিলে রেজাউল সভাপতি ও ইয়ারুল সাধারণ সম্পাদক নির্বাচিত
রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০
শাহবাগে সাংবাদিকদের পিটুনি: দুঃখপ্রকাশ করলো ছাত্রদল
বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া তুরাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রাজউকের মোবাইল কোর্ট অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ভবনে ব্যবস্থা, মিটার জব্দ
জন্মনিয়ন্ত্রণে ‘ভূতের বাতি’ সামগ্রীর তীব্র সংকটে সেবা ব্যাহত, বঞ্চিত কোটি কোটি দম্পতি
ফায়ারের ডিজির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ফায়ার ফাইটার কামাল
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় গ্রেফতার ২
সাংবাদিকের ওপর হামলা হোটেল বায়ান্ন ইন্টারন্যাশনাল কর্মচারীদের
প্রশাসনিক ট্রাইব্যুনালে ফরেস্ট গার্ডদের মামলা পদোন্নতির সমাধান আদালতে