ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ৭০ হাজার শিক্ষার্থী


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১০-৪-২০২৫ দুপুর ১২:২৬

কুমিল্লা শিক্ষাবোর্ডে ৬টি জেলার ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন শিক্ষার্থীকে নিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ৭০ হাজার ১৫০ জন ছাত্র এবং ৯৯ হাজার ৫৩০ জন জন ছাত্রী রয়েছে। ছাত্র পরীক্ষার্থীর চেয়ে ছাত্রী পরীক্ষার্থী প্রায় ২০ হাজার বেশি।

কুমিল্লা শিক্ষাবোর্ডের ৬টি জেলা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ২৭৩টি কেন্দ্রের প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে।

পরীক্ষার প্রথম দিনে কুমিল্লা জিলা স্কুলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিনুল কায়সার, মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সামছুল ইসলাম, পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁন।

পরিদর্শন শেষে কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিনুল কায়সার সাংবাদিকদের বলেন, জেলা উপজেলা পর্যায়ের প্রশাসন এবং আইন শৃংখলা বাহিনীর সহায়তায় সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের প্রস্তুতি রয়েছে। শতভাগ নকলমুক্ত পরীক্ষা হবে। নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার জন্য জেলা প্রশাসন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কেন্দ্রের ২শ’ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা