ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

লাকসামে নকল শিশু খাদ্য কারখানায় অভিযান ২ লক্ষ টাকা জরিমানা-২ মাসের কারাদণ্ড


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১০-৪-২০২৫ দুপুর ২:১৩

কুমিল্লার লাকসামে নকল শিশু খাদ্য ও জুস উৎপাদনকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মালিক দুই লাখ টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে লাকসাম পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার এস.এস ওয়ার্কশপের আড়ালে গোপনে পরিচালিত এ কারখানায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন সৈকত। সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করা হয়।

অভিযানে ডিঙ্কো, ম্যাংগো, আনিসা, ফ্রুটু’সহ বিভিন্ন নামের জুস, ফুড আচার, চাটনি, ‘শাহজালাল চাটনি, লেক্সাস বিস্কুট, এমনকি দুপ মশার কয়েল- এর মতো ভুয়া পণ্য উদ্ধার করা হয়। এসব পণ্যে ব্যবহৃত হতো বিষাক্ত রং ও কেমিক্যাল, এবং মোড়কে থাকত নকল বিএসটিআই সিল।

ইউএনও কাউছার হামিদ জানান, কারখানার মালিক রেজাউল করিম রতন ঢাকা চকবাজার থেকে নকল মোড়ক এনে এসব পণ্য উৎপাদন ও বাজারজাত করতেন। তিনি অভিযানের সময় নিজের অপরাধ স্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এস.এস ওয়ার্কশপের আড়ালে এই ভেজাল পণ্য উৎপাদন কার্যক্রম চলছিল। অভিযানের পর উদ্ধারকৃত পণ্য ধ্বংস করে কারখানাটি সিলগালা করা হয়েছে এবং রতনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক