কুষ্টিয়ায় চুরির অভিযোগে রিক্সা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ
কুষ্টিয়ায় চুরির অভিযোগে সুরমান আলি (৩৫) নামের এক রিক্সা চালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে শহরের থানাপাড়া জিকে বালির ঘাট এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় সুরমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের বিভিন্ন স্থানে ক্ষত ও রক্তের দাগ রয়েছে।
রিক্সা চালক সুরমান জিকে বালির ঘাট এলাকার আব্দুল কালামের ছেলে।
পরিবারের দাবী, চুরির মিথ্যা অভিযোগে একই এলাকার হালিম বিক্রেতা হাকিমসহ বেশকয়েকজন সুরামানকে নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে।
নিহত সুরমানের ছোট ভাই সেলিম জানান, সামনের বাড়ীর হালিম বিক্রেতা হাকিম গত মঙ্গলবার সকালে তাদের বাড়ী থেকে গহনা ও নগদ টাকা চুরির অভিযোগ এনে প্রথমে আমাদের ছোট ভাই আশরাফুলকে আটকে রেখে বেধড়ক মারপিট করে। বুধবার দুপুরে আমার বড় ভাই রিক্সাচালক সুরমানকে ধরে নিয়ে যায়। এসময় বাড়ীর সবাইকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয় হাকিমসহ তার সঙ্গীরা। এরপর সুরমানকে খুজে পাওয়া যায়নি। বিচার চান তারা।
আজ বৃহস্পতিবার সকালে জিকে বালির ঘাট এলাকায় আমেনা খাতুনের বাড়ীর বাথরুমের চালার এঙ্গেলের সাথে ঝুলন্ত অবস্থায় সুরমানের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। সেলিম বলেন, গতকাল থেকে বাড়ীছাড়া তার সম্ভাব্য স্থানে ভাইকে খুজেছেন।
কুষ্টিয়া মডেল থানার এস আই খাইরুজ্জামান বলেন, নিহত সুরমানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রিপোর্টেই মৃতের কারন জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা