ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশঃ জেলা প্রশাসক, আমিরুল কায়সার


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১০-৪-২০২৫ বিকাল ৫:১৫

আজ শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬ জেলায় ২৭৩টি কেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। 

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের  এসএসসি পরীক্ষা শিক্ষাবোর্ডের অধীনে কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া, ফেনী, লক্ষ্ণীপুর, নোয়াখালী ও চাঁদপুর জেলাসহ ৬টি জেলায় ২৭৩ টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯৯ হাজার ৫৩০ জন এবং ছাত্র পরীক্ষার্থী ৭০ হাজার ১৫০ জন।  সর্বমোট পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৯ হাজার ৩৬৬ জন, মানবিক বিভাগে ৫৫ হাজার ৬৫২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ৫৪ হাজার ৬৬২ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সামছুল ইসলাম বলেন, এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী নিবন্ধনকৃত ১ লাখ ৯৩ হাজার ৩১ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করছে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন।

পরীক্ষার প্রথম দিনে কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার কুমিল্লা জিলা স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সামছুল ইসলাম, কুমিল্লার পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁন।

পরিদর্শন শেষে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার বলেন- জেলা উপজেলা পর্যায়ের প্রশাসন এবং আইন শৃংখলা বাহিনীর সহায়তায় সুষ্ঠু ও সুন্দর ভাবে পরীক্ষা অনুষ্ঠানের প্রস্তুতি রয়েছে। শতভাগ নকলমুক্ত পরীক্ষা হবে। নিবিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্যে জেলা প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। 

তাছাড়া কেন্দ্রের ২শ গজ এলাকায় ১৪৪ধারা জারি করেছে প্রশাসন।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ