ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাঁজায় হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির প্রতিবাদ ও সংহতি র‌্যালি


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১০-৪-২০২৫ বিকাল ৭:১৪

ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সংহতি র‌্যালি করছে কুমিল্লা মহানগর বিএনপি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে

জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে র‌্যালিটি রাজগঞ্জ হয়ে মোগলটুলি হয়ে কান্দিরপাড় দলীয় কায্যালয়ে গিয়ে শেষ হয়।মহানগরের ২৭টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড প্রতিবাদ মিছিল এসে দলীয় কায্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। এসময় অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় কালো ফিতা ও প্ল্যাকার্ড সহ উপস্থিত হয়। ‘গাজায় গণহত্যা বন্ধ করো’, ইসরাইলকে বয়কট করুন।‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’—এমন নানা স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা।

মহানগর বিএনপির সংহতি র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো.মোস্তাক মিয়া। এই সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে সংহতি সমাবেশে মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।নেতৃবৃন্দরা জানান, ফিলিস্তিনে সাধারণ মানুষ ও শিশুদের ওপর চলমান ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদেই এ কর্মসূচি। গাজা ও রাফায় নৃশংসতার বিশ্বজুড়ে মানুষকে জাগ্রত করতেই এ শান্তিপূর্ণ  র‌্যালি।

মহানগর বিএনপির কর্মসূচিতে মহানগর বিএনপি সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা অংশ নেন।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২

বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার

চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের

নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ