ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়া র‌্যাব-১২ এর অভিযানে অপহরণকারী গ্রেফতার ও অপহৃত ভিকটিম উদ্ধার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১২-৪-২০২৫ দুপুর ১১:৫৮

কুষ্টিয়া র‍্যাব-১২, সিপিসি-১ ক্যাম্পের অভিযানে জীবন আহমেদ হৃদয় (২৫) নামের অপহরণকারীকে গ্রেফতার এবং সিনথিয়া আহমেদ শিফা (৩) নামের অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদহ রেল স্টেশন এলাকায় অবস্থান কালে অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করে। 

গ্রেফতারকৃত অপহরণকারী জীবন আহমেদ হৃদয় নিলফামারী সদর থানার চরচড়াবাড়ী এলাকার দক্ষিণ পাড়ার মৃত হেদায়েতুল ইসলাম ও মাছুমা বেগমের ছেলে। 

উদ্ধারকৃত ভিকটিম সিনথিয়া আহমেদ শিফা খুলনার ফুলতলা থানার উত্তর ডিহি এলাকার শাওন আহম্মেদের ছেলে। 

জানা গেছে, গত ১১ এপ্রিল দুপুর আড়াইটার দিকে বাগেরহাট জেনার ফকিরহাট থানার শুভদিয়া এলাকা থেকে  সিনথিয়া আহম্মেদ শিফা নিখোঁজ হয়। 

এরই প্রেক্ষিতে ভিকটিম এর নানা বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নং-৫৪৬, তারিখ-১১ এপ্রিল, ২০২৫।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী মোঃ জীবন ইসলাম হৃদয়কে গ্রেফতার ও অপহৃত ভিকটিম সিনথিয়া আহম্মেদ শিফাকে উদ্ধার করে। 

ভিকটিমের পরিবারকে সংবাদ প্রদান করা হলে, তারা বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করতেছে। অপহরণকারী ও ভিকটিমকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হবে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বাগেরহাটের ফকিরাহাট থানায় হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া র‍্যাব-১২, সিপিসি-১ ক্যাম্পের কোম্পানী কমান্ডার কামরুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের