কুমিল্লা নগরীর রূপায়ণ দেলোয়ার টাওয়ারের র্যাফেল ড্র অনুষ্ঠিত
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুমিল্লার জনপ্রিয় শপিং মল রূপায়ন দেলোয়ার টাওয়ার শপিং মলে ক্রেতাদের মাঝে কেনাকাটায় বাড়তি আনন্দ সহ উৎসাহ বাড়াতে আয়োজন করা হয় র্যাফেল ড্র। সে সাথে ঈদের পূর্বে শপিংএর মাধ্যমে ক্রেতাদের মধ্যে টোকেন বিতরণ করা হয়।
শনিবার সকাল ১১টায় কান্দিরপাড় অবস্থিত রুপায়ন দেলোয়ার টাওয়ারের নিচতলায় এই র্যাফেল ড্র’র জমকালো অনুষ্ঠান শুরু হয়।গুলজার হোসেনের সঞ্চালনায় র্যাপেল ড্র'এর আয়োজন কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার হক টাওয়ারের চেয়ারম্যান আলহাজ্ব জামাল খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দিরপাড় দোকান কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, রূপায়ণ হাউসিং এস্টেট লিমিটেডের হেড অফ ফ্যাসিলিটিজ কামাল হোসেন, কান্দিরপাড় দোকান কল্যাণ সমিতির সেক্রেটারি মোঃ মুজাহিদ চৌধুরী,রূপায়ন হাউজিং এস্টেড লিমিটেডের রবিউল আওয়াল শিপন, মিনহাজ আবেদিন।
এ ছাড়াও এই সময় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মাহাবুবুর রহমান, মো: ইউসুফ, সুমন, জুয়েল, আলমগীর হোসেন, গোলাম ফারুক, এড.কাউছার আলম ভূইয়া, কলিমুল্লাহ, খোরশেদ আলম,রুবেল ঘোষ, শ্যামল দত্ত, সাখাওয়াত হোসেন, বাচ্চু মিয়া, জাহিদ হোসেন, নোমান, মজিবুর রহমান, জয়নাল আবেদীন, মুসা সরকার, মনির হোসেন, জিয়াউর রহমান রাসেল, জামাল হোসেন প্রমুখ।
র্যাফেল ড্র-এ প্রথম পুরস্কার ছিল একটি সুজুকি মোটর সাইকেল, দ্বিতীয় পুরস্কার হোন্ডা ব্র্যান্ডের আরেকটি বাইক, তৃতীয় পুরস্কার ছিল স্বর্ণের একটি চেইন এবং চতুর্থ পুরস্কার একটি ফ্রিজ, পঞ্চম পুরস্কার একটি ডিপ ফ্রিজ, ষষ্ঠ পুরস্কার একটি ওয়াশিং মেশিন, সপ্তম পুরস্কার একটি ওভেন, অষ্টম পুরস্কার একটি স্মার্ট মোবাইল ফোন, নবম-দশম পুরস্কার একটি করে ডিনার সেট সহ মোট ১০১টি পুরস্কার ছিল।
মার্কেট কর্তৃপক্ষ অতিথি ও সাধারণ মানুষের সামনে একটি স্বচ্ছ ও আনন্দঘন পরিবেশে র্যাফেল ড্র আয়োজন করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও ভবিষ্যতে এ ধরনের ইতিবাচক উদ্যোগে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি
বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২
বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার
চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের
নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ