মার্চ ফর গাজা সংহতিতে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও নৃশংসতার প্রতিবাদে এবং গাজাবাসীর প্রতি সংহতি জানাতে লালমনিরহাটে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট জেলার স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও সচেতন মুসলমান এতে অংশ নেয়। আজ বিকেল তিনটায় তৌহিদ মুসলিম জনতার ব্যানারে শহরের বিভিন্ন পয়েন্টে থেকে হাজারো মানুষ ফিলিস্তিনি পতাকা ও প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে অংশ নেন। বক্তারা ইসরায়েলের হামলার নিন্দা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেন। এসময় দীর্ঘ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা গাজায় যুদ্ধ বন্ধ করো, ফিলিস্তিনের পক্ষে বিশ্ব দাঁড়াও ইত্যাদি স্লোগান দেন।
মার্চ ফর গাজার লালমনিরহাটে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা সভাপতি এ্যাডঃ তাহের, ইসলামি আন্দোলন বাংলাদেশের হাসান সুলতান মাহমুদ, হেফাজতে ইসলামের রায়হানুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেলের নেতা সবুজ মিয়া প্রমূখ।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি