চাঁপাইনবাবগঞ্জে চাকুরী দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়া চক্রের মূলহোতাকে গ্রেফতার
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১২ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহানন্দা টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়ে চাকুরী দেয়ার নামে অসহায় মানুষদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারনা চক্রের মূলহোতা মোঃ সিরাজুল ইসলাম (৫৪), পিতা-মৃত ফজলুর রহমান, সাং-পিটিআই মাস্টারপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ব্যক্তি দীর্ঘদিন হতে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল লোকদের বিদেশে নিয়ে ভালো বেতনের চাকুরী প্রদানের প্রলোভণ দেখিয়ে গ্রামের অসহায় মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
একজন ভূক্ত ভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, গ্রেফতারকৃত প্রতারক বিদেশে নিয়ে ভালো বেতনের চাকুরী প্রদানের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে প্রতারকের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে বর্নিত এলাকা হতে উক্ত প্রতারককে গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার