ভূঞাপুরে রোগীদের ঔষধ নিশ্চিতে সারারাত্রি দুই ফার্মেসি খোলা রাখার নির্দেশ
টাঙ্গাইলের ভূঞাপুরে আগত রোগীদের জরুরি ওষুধ প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ফার্মেসিগুলোর কমপক্ষে দুইটি ফার্মেসি সারারাত খোলা রাখার নির্দেশ দিয়েছেন পৌরসভা প্রশাসন।
রবিবার (১২ অক্টোবর) পৌর প্রশাসক মো. রাজিব হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশ প্রজ্ঞাপনে এ নির্দেশনা জানানো হয়েছে।
অফিস আদেশ প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এবং হাসপাতালের রোগীদের সুবিধার্থে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত বৈধ লাইসেন্সপ্রাপ্ত ফার্মেসিগুলোর মধ্যে কমপক্ষে দুইটি ফার্মেসি প্রতিদিন রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে, যাতে জরুরি ঔষধ সরবরাহ নিশ্চিত করা যায়।
এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ফার্মেসি মালিকরা মাসিক ভিত্তিতে রাত্রিকালীন ডিউটি রোস্টার প্রস্তুত করে পৌরসভায় জমা দেবেন। ডিউটি ফার্মেসিগুলোতে বৈধ ট্রেড লাইসেন্স, DGDA অনুমোদিত ড্রাগ লাইসেন্স ও নিবন্ধিত ফার্মাসিস্টের উপস্থিতি নিশ্চিত করতে হবে। পৌরসভার জনস্বাস্থ্য শাখা নিয়মিতভাবে বিষয়টি তদারকি করবে এবং রাত্রিকালীন দায়িত্ব পালনের অগ্রগতি প্রশাসকের নিকট প্রতিবেদন আকারে উপস্থাপন করবে।
এতে সতর্ক করে বলা হয়েছে, কোনো ফার্মেসি এই আদেশ অমান্য করলে প্রথমবার লঙ্ঘনের ক্ষেত্রে লিখিত সতর্ককরণ এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হবে। এটি পুনরায় লঙ্ঘনের ক্ষেত্রে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৫০ ও ৫৩ অনুযায়ী সংশ্লিষ্ট ফার্মেসির ট্রেড লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে। এমনকি প্রয়োজনে মোবাইল কোর্ট আইন, ২০০৯ পরিচালনার মাধ্যমেও তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে, ড্রাগ ইন্সপেক্টর বা DGDA অবহিত করে "Drugs (Control) Ordinance, 1982" অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও জনসচেতনতার লক্ষ্যে নির্ধারিত রাত্রিকালীন ফার্মেসির নাম, যোগাযোগ নম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা কার্যালয় ও জনসমাগমস্থলের দৃশ্যমান স্থানে তালিকা করে টাঙিয়ে রাখতে হবে। রাতের বেলায় কোনো ফার্মেসি বন্ধ থাকলে বা অনিয়মের অভিযোগ পৌরসভায় সরাসরি জানাতে পারেন এবং অভিযোগ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই এর সংশ্লিষ্ট কর্মকর্তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে এমনটাই উল্লেখ করছেন অফিস আদেশ প্রজ্ঞাপনে।
এ ব্যাপারে ভূঞাপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানান, 'রাতে পুরো উপজেলায় একটি ফার্মেসিও খোলা পাওয়া যায় না! তারমানে মানুষ কি রাতে অসুস্থ হয় না? বিশেষ করে হাসপাতালের রোগীদের যখন জরুরি ওষুধ প্রয়োজন, তখন তাদের সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাই জনস্বার্থ এবং রোগীদের সেবা করার লক্ষ্যে আমি আজ এই অফিস আদেশ দিতে বাধ্য হয়েছি। আশা করি ফার্মেসি মালিক ও ব্যবসায়ীরা এই নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন করবেন।'
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান