ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নাঙ্গলকোটে অসহায় পরিবারের জমি দখল পুলিশের সামনে মারধর


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৩-৪-২০২৫ দুপুর ১:২৯

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রামের মরহুম আব্দুর রশিদের ছেলে মিজানুর রহমানের (৪৪) জোর পূর্ব জমি দখল, ভাংচুর ও মারধরের অভিযোগ উঠেছে। জমি দখল করে অফিস ও ড্রেন নির্মাণে বাধা দেয়ায় মিজানুর রহমানের উপর হামলা চালায় অভিযুক্তরা।

এসময় তিনি জীবন বাঁচাতে পাশ্ববর্তী শ্বশুর বাড়িতে গিয়ে আশ্রয় নিলেও অভিযুক্তরা তাকে ওই বাড়িতে জিম্মি করে রাখে। পরে মিজানুর রহমান জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে সহযোগীতা চাইলে নাঙ্গলকোট থানা পুলিশে আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলে পুলিশের উপস্থিতিতে অভিযুক্তরা তার উপর হামলা চালায়।

এঘটনায় ভূক্তভোগী মিজানুর রহমান বাদী হয়ে আশারকোটা গ্রামের আমিনুল ইসলাম, আবু মিয়া, মোহাম্মদ মুনসুর, পেরিয়া ইউপি সদস্য মাহফুজুর রহমান-সহ ৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১০/১২ জনের নামে নাঙ্গলকোট থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করে।

ভূক্তভোগী মিজানুর রহমান বলেন, আমার বাড়ির জায়গা জোর পূর্বক দখল করার অংশ হিসেবে বাড়ির উপর দিয়ে ড্রেন নির্মান করার জন্য নির্মান সামগ্রী নিয়ে আসে আশারকোটা গ্রামের আমিনুল ইসলাম (৪৫), সৈয়দ আহম্মেদ (৫৫), মোখলেছুর রহমান (৬০), আবু মিয়া (৪০), মোহাম্মদ মুনসুর (৪৩), আব্দুল ওহাব (৫৫), পেরিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মাহফুজুর রহমান (৪৫), তার ভাই জহিরুল ইসলাম (৪০) সহ আরো অজ্ঞাত ১০/১৫ জন।

এসময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে থেকে ড্রেন নির্মানের কাজ শুরু করে। তারা আমাকে দেখে অকথ্য ভাষায় গালমন্দ করে আমাকে হুমকি দিয়ে বলে এখানে ড্রেন হবে পাশাপাশি আমাদের বিএনপি অফিস হবে। আমি আমার জায়গায় ড্রেন ও বিএনপি অফিস করতে দিবো না বলায় তারা আমাকে আক্রমণ করে, আমি কোন রকম আমার শ্বশুরদের বাড়িতে গিয়ে ঘরের দরজা লাগিয়ে বসে থাকি। সেখানে তারা আমাকে ধারালো অস্ত্রধারী লোক দিয়ে জিম্মি করে রাখে এবং আমার বাড়ির টিনের বেড়া, গেইট, ভাংচুর ও ফলাদি গাছের সব ফল লুট করে নিয়ে যায়। আমি ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ আমার বাড়িতে গিয়ে আমাকে উদ্ধারের চেষ্টা কালে তারা আমাকে পুলিশের সামনে মারপিট শুরু করলে পুলিশ আমাকে রক্ষা করে ও উদ্ধার করে নিয়ে আসে।

অভিযুক্ত আমিনুল ইসলাম, আবু মিয়া, মনসুর ও মাহফুজ মেম্বার বলেন, পেরিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এ বি এম আবুল কাশেমের এখানে ১ শতক জমি রয়েছে সেই জমিতেই ড্রেন নিমার্ণের জন্য এডিবি প্রকল্প থেকে আমরা সরকারি বরাদ্ধ নিয়ে এসে ড্রেন নির্মাণ করছি, মিজান অন্যায় ভাবে বাধা দিয়েছে।

পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এ বি এম আবুল কাশেম বলেন, এখানে আমার ৬৬ শতক জমির মধ্যে বিক্রি কারার সময় সবার সুবিধার্থে ড্রেনের জন্য ১শতক জমি রেখেছি, এখন সেই জমিতে ড্রেন করতে গেলে তারা জমিটি নিজের দাবি করে বাধা দেয়।

পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট আবুল বাশার বলেন, এখানে বিএনপির কোন অফিস হওয়ার সিদ্ধান্ত নেই।

নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক নজির আহম্মেদ ভূঁইয়া বলেন,  এ বিষয়ে আমার জানা নেই। তাছাড়া কেউ যদি অন্যের জমি দখল করে বিএনপির অফিস স্থাপন করতে চায় তারা বিএনপির নেতাকর্মী নয়, বরং তারা দলের ক্ষতি করার জন্য এমনটি করতে পারে।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ, কে, ফজলুল হক বলেন, জাতীয় জরুরী সেবায় ফোন পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক