ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে খাস জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৩-৪-২০২৫ দুপুর ৩:৩৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে খাস খতিয়ানের ১৯০ বিঘা জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১জন নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছে এবং শতাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।  নিহত মো. মদিন মোল্লা (৫৫) উপজেলার রূপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামের মৃত ছকির মোল্লার পুত্র।

সরেজমিনে গিয়ে জানা যায়, বড় ধুনাইল গ্রামের ১শত ৯০ বিঘা খাস খতিয়ানের জমি নিয়ে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের হালিম গ্রুপ ও জাফর গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া হলে তৎক্ষনাৎ শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় গ্রুপকে শান্ত থাকার অনুরোধ করে। পরদিন রবিবার সকালে আবারও জাফর গ্রুপ এবং হালিম গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।  সংঘর্ষ চলাকালে মৃত ছকির মোল্লার পুত্র মো. মদিন মোল্লা (৫৫) নিহত হয়। এসময় আব্দুর রাজ্জাক (৪৫), ইনজামুল হক (২৬), আলতাব (৫৭), বাবলু মোল্লা (৪৫) সহ আরও অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে জাফর গ্রুপের মো. মদিন মোল্লার নিহত হওয়ার খবরে হালিম গ্রুপের লোকজন গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে। এই সুযোগে জাফর গ্রুপের লোকজন বিভিন্ন বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করছে বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, মূলত খাস খতিয়ানের জমি দখল এবং আধিপত্য বিস্তার নিয়ে এলাকার হালিম এবং জাফর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় প্রথমে শনিবার দুই গ্রুপ সংঘর্ষে জড়ালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরদিন রবিবার সকালে আবারও তারা সংঘর্ষে জড়ালে মদিন মোল্লা নামে একজন নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।

এমএসএম / এমএসএম

ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত দুই :আহত চার

বরগুনা ভূমি অফিসের কানুনগো সজলের ঘুষ বাণিজ্যের অভিযোগ

রায়গঞ্জে ছাত্রীকে হয়রানির অভিযোগে কলেজ ছাত্র দলের সভাপতি শাহিনের বিরুদ্ধে মানববন্ধন

যাচায় না করে কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না- চেয়ারম্যান মাহবুর রহমান

বোয়ালমারীর পল্লীতে অবৈধ ক্লিনিক অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা

বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলে প্রবীণ সেবা সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটি গঠন

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার