ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বড় বাধা ‘ঘুড়ি’


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৬-২০২১ দুপুর ৪:১৯
গ্রীষ্মকাল এলেই রাজশাহীর গ্রামাঞ্চলের তরুণ-যুবকদের মাঝে ঘুড়ি ওড়ানোর ধুম পড়ে যায়। মূলত তারা শখের বশেই ঘুড়ি ওড়ান। এ সময় বিকেল হলেই গ্রামের আকাশে উড়তে দেখা যায় লাল, নীল, হলুদ, কমলাসহ হরেক রংয়ের ঘুড়ি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের একটি বড় বাঁধা হলো ‍এই ঘুড়ি।
 
বাঘা উপজেলায় বিদ্যুৎ সরবরাহের জন্য এক হাজার কিলোমিটারের অধিক বিদ্যুৎ লাইন রয়েছে। প্রতিনিয়ত এই লাইনের কোথাও না কোথাও ঘুড়ি বেধে লাইন বন্ধ হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা হয় যখন ৩৩ কেভি সোর্স লাইনে ঘুড়ি পড়ে গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শুধুমাত্র গতকালই (২ জুন) বাঘা থেকে কাটাখালী পর্যন্ত ৩৩ কেভি সোর্স লাইনের ৯টি স্পটে ঘুড়ি পাওয়া যায় এবং অনেক স্থানে সুতা জড়ানো পাওয়া যায়। জনসচেতনতা সৃষ্টির জন্য ইতিপূর্বে মাইকিং করা হলেও পরিস্থিতি উন্নতি হয়নি। পল্লী বিদ্যুৎ বাঘা জোনাল অফিসের পক্ষ হতে উপজেলার পৌরসভাসহ হলদিগাছি-বেল্পুকুর এলাকার সকল পরিবারে সতর্কীকরণ বিজ্ঞপ্তির লিফলেট বিতরণসহ মাইকিং করা হয়।
 
এ বিষয়ে বাঘা জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সুবীর কুমার দত্ত বলেন, এই করোনাকালেও অনেক ছেলে ও বাচ্চারা গ্রীষ্ম মৌসুমে অনেক ঘুড়ি ওড়ায়। বিভিন্ন ধরনের বৈদ্যুতিক ছোট বাল্ব, ইলেকট্রিক তার, চার্জার ব্যাটারিসহ কয়েকটি উপকরণ দিয়ে ঘুড়ি তৈরি করে এই ঘুড়ি ওড়াতে দেখা যাচ্ছে। আর এই বাল্ব, ইলেকট্রিক তার ও ব্যাটারিসহ ঘূড়ি ৩৩ কেভি সোর্স লাইনে লাগামাত্র অটোমেটিক্যালি বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যাবে। অত্যাধুনিক বিদ্যুৎ সরবরাহে অটো মেশিন ৩৩ কেভি সোর্স লাইনে কোথাও কোন দুর্ঘটনা ঘটার সাথে সাথে লাইন বন্ধ হয়ে যায়। এই ঘুড়ি নিয়ে লাইনে সমস্যার জন্য আমরা ইতোমধ্যে জেলা প্রশাসকসহ উপজেলা পর্যায়ে আলোচনা করেছি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে। আমি বাঘা জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ফেসবুক ওয়ালে এই ঘুড়ি ওড়ানো নিয়ে জনসাধারণের ‍উদ্দেশে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি।

এমএসএম / জামান

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস