রাণীশংকৈলে প্রায় আড়াই লাখ টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিষিদ্ধ ৭৮০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শহিদুল হক (২৩) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত ট্যাবলেটের বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য সকালের সময় প্রতিনিধিকে জানান।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার ধুমপুকুর টোটোয়ার মোড় থেকে ওই ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
আটককৃত, শহিদুল হক পার্শ্ববতী হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের মারাধার (উত্তর পাড়া) গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
এ বিষয়ে ওসি আরশেদুল হক আরো জানান, খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তির কাছে ৭৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শহিদুলকে আটক করা হয়। ওই ট্যাবলেটের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। আসামিকে আজ রবিবার সকালে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ