ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আড়ম্বরপূর্ণভাবে বর্ষবরণ করলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ১৪-৪-২০২৫ দুপুর ২:০

বাংলা ভাষাভাষী ও বিভিন্ন জাতি গোষ্ঠীর প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আজ পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার নগরভবন প্রাঙ্গণে  বৈশাখী বর্ণাঢ্য র‍্যালী , পান্তা ইলিশ উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিএসসিসির প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া এঁর সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মো. রেজাউল মাকছুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে বৈশাখী আয়োজনে উপস্থিত ছিলেন।  
নতুন বছরকে স্বাগত জানাতে সকাল ৮ টায় নগর ভবন থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়ে গোলাপ শাহ মাজার প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনে এসে শেষ হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কিত বিভিন্ন মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করেন ডিএসসিসি পরিচালিত  বিভিন্ন সঙ্গীত শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী-প্রশিক্ষক বৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, আজকের এই আনন্দ র‍্যালীতে আমরা যেমন ধর্ম, বর্ণ, পদবি নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছি, ঠিক তেমনি ভাবে সবাই মিলে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করবো। যেখানে আমরা সবাই সমান অধিকার নিয়ে বাস করবো। এ সময় জনাব জাহেদী জুলাই গন-অভ্যুত্থান নিহতদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।  
সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া নগরবাসীকে এবং আমন্ত্রিত অতিথিবৃন্দকে  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি সবার সহযোগিতায় নগরবাসীকে একটি সুন্দর বছর উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। 
অনুষ্ঠানের পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দশটি প্রশাসনিক অঞ্চলের ঐতিহ্য উপজীব্য করে নির্মিত প্রদর্শনী দোকান ঘুরে দেখেন এবং পান্তা উৎসবে অংশগ্রহণ করেন। উৎসবে স্থানীয় সরকার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.জিল্লুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব জনাব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা, সকল বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন