ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাগুরায় ভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৪-২০২৫ দুপুর ৪:৪১

মাগুরায় ভিন্ন  আয়োজনে দিনব্যাপী কর্মশালার  মধ্য দিয়ে  বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। 

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে মাগুরা জেলায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজন। এবারের পহেলা বৈশাখ ছিল মাগুরার মানুষের জন্য  এক  ভিন্ন রকম  চিত্র। জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী এসব আয়োজনে
দিবসটির শুরুতেই সকাল ৮টায় মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ আনন্দ র‌্যালী ও শোভাযাত্রা জেলা প্রশাসকের কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে ভায়না মোড়, চৌরঙ্গী মোড়, আতর আলী রোড, ঢাকা রোড ঘুরে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। আনন্দ র‌্যালীতে   সরকারি -বেসরকারি  শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণ  নজর কেড়েছে সকলের । 

অন্যদিকে, মাগুরা জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকেও পহেলা বৈশাখ উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। 

জেলা প্রশাসনের উদ্যোগে  নোমানী ময়দানে দিনব্যাপী লোকজ মেলা  সকাল ৮:৩০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

 সকাল ১০টায় জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

সকাল ১১টায় ইসলামপুর পাড়া বিএনপি পার্টি অফিস থেকে একটি বর্ষবরণ র‍্যালি বের হয়ে ঢাকা রোড, ভায়না মোড় ও চৌরঙ্গী হয়ে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।

 এছাড়াও, মাগুরা শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে সকাল ১০টায় র‍্যালি ও ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং সাপ খেলার আয়োজন করা হয়। শালিখা উপজেলা,  আনন্দ শোভাযাত্রা ও বিকেলে ঘুড়ি প্রতিযোগিতার আয়োজন করেছে।
মোহাম্মদপুর উপজেলা, আনন্দ শোভাযাত্রা এবং বিভিন্ন ঐতিহ্যবাহী মিষ্টি ও চিড়া-মুড়ি পরিবেশনের ব্যবস্থা করে, যা ছিল দর্শনার্থীদের জন্য বাড়তি আনন্দের উৎস।

নববর্ষের দিনব্যাপী এসব বাড়তি  আয়োজন মাগুরা জেলায় সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ। নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পহেলা বৈশাখের দিনটি।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার