ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে রায়পুরে বাংলা নববর্ষ-১৪৩২’ উদযাপিত


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ১৪-৪-২০২৫ দুপুর ৪:৫৫

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ‘বাংলা নববর্ষ-১৪৩২’ উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও  শোভাযাত্রার আয়োজন করা হয়।
আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০.টায় উপজেলা পরিষদ চত্বরে,উপজেলা নির্বাহী অফিসার অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে জাতীয় সংগীত পরিবেশন। ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে নববর্ষকে বরন করে নেওয়া হয়। এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বিশাল বৈশাখী শোভাযাত্রার র‌্যালী বের হয়ে রায়পুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বর গিয়ে শেষ হয়।পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিভিন্ন শিল্পীগোষ্ঠীদের অংশগ্রহণে বৈশাখী গান ও দেশাত্ববোধক গান পরিবেশনা করা হয়। গান পরিবেশনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথমার্ধ শেষ।

দ্বিতীয় পর্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পুকুরে বাঙ্গালীর ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাহেদ আরমান,  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, প্রাথমিক শিক্ষা  অফিসার মাঈনুল ইসলাম,কৃষি অফিসার দিদারুল ইসলাম, এ’সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ, বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
দিবসটি বাঙালির বাঙ্গালিয়ানা, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে মৈত্রী, সম্প্রীতি , চেতনার জাগরণ ও সম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জেগে উঠার প্রত্যয়ে অতীতের গ্লানি মুছে দিয়ে নতুন দিনে স্বাভাবিক জীবনে চলার প্রত্যাশায় পালিত হয়। ঐতিহ্যবাহী বাঙালির পোশাক বাহারী শাড়ী-পাঞ্জাবী পরে রং-বেরঙের প্লেকার্ড-ফেস্টুনসহ বৈশাখী শোভাযাত্রায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের