রাণীশংকৈলে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহর প্রদক্ষিন করে আবার ওই চত্বরে সমবেত হয়।
উপজেলা পরিষদ চত্বরে “বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য” শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নববর্ষের শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি ও সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক অধ্যক্ষ ও ক্রীড়া সংগঠক তাজুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক- সাংস্কৃতিক নেতা, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। পরে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
এমএসএম / এমএসএম
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়
বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু
গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন