ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

উত্তরায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৫-৪-২০২৫ দুপুর ১১:৫৬

রাজধানীর উত্তরা পূর্ব থানার সংলগ্ন এলাকায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করা হয়। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উত্তরায় বসবাসরত বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি দক্ষিণখান এলাকায় চোরাই পণ্য ও মাদকচক্রের গোপন তথ্য অনুসন্ধান করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন চ্যানেল এস-এর জনভোগান্তি ও অনুসন্ধান মুলক অনুষ্ঠান 'কে শুনে কার কথা'-এর সাংবাদিকরা। হামলায় গুরুতর আহত হন তরিক শিবলী, শান্ত মাহমুদ ও রাব্বি নূর। এছাড়া স্থানীয় তথ্যদাতা মিজানুর রহমান ও শাকিল আল ফারুকীও হামলায় আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বক্তারা অভিযোগ করেন, হামলাকারীরা চ্যানেল এস-এর ক্যামেরা, সরঞ্জাম ভাঙচুর করে এবং ভিডিও ফুটেজসহ ক্যামেরার মেমোরি কার্ড ছিনিয়ে নেয়, যাতে মাদকের লেনদেন ও চোরাই পণ্যের প্রমাণ ছিল। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। স্থানীয় সাংবাদিকরা আশরাফ আলী  দেড়শ রূপান্তর ও গ্লোবাল টিভি বলেন, “এই হামলা শুধু সাংবাদিকদের ওপর নয়, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।” 

 ফরিদ আহমেদ নয়ন  এশিয়ান টিভি বলেন, “সাংবাদিকদের উপর বারবার হামলার ঘটনা ঘটছে। গত এক মাসেই দেশে ২২ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এই বিচারহীনতা বন্ধ না হলে আমরা কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।”দৈনিক ইনকিলাব ও নাগরিক  টেলিভিশনের রিপোর্টার মাসুদ পারভেজ বলেন, “চ্যানেল এস-এর ওপর হামলাকারীরা চিহ্নিত হলেও এখনো ধরা পড়েনি। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে—পুলিশের ভূমিকা নিয়ে তাই প্রশ্ন উঠছে।”
বক্তারা অভিযোগ করেন, উত্তরায় কিছু স্বঘোষিত সাংবাদিক একটি ক্লাব গড়ে তুলেছেন, যারা অসাধু ব্যবসায়ী ও অপরাধচক্রের সঙ্গে আঁতাতে জড়িত। তাদের কারণে এলাকায় অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে। বক্তারা অবিলম্বে ‘অপসংবাদিকতা’ বন্ধ এবং প্রকৃত সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানান। আরো উপস্থিত ছিলেন, প্রাণের বাংলাদেশের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন , কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন, বি এম মাসিক হাসান সহ প্রায় শতাধিক টেলিভিশন ও পত্রিকা সাংবাদিকগণ।

উল্লেখ্য, দক্ষিণখান থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের হলেও ১জন হামলাকারী ছাড়া এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সাংবাদিক নেতারা বলেন, “অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও মাঠ পর্যায়ে সাংবাদিকরা এখনো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা