ট্রাম্পের শুল্কনীতি স্থগিত চেয়ে মার্কিন আদালতে মামলা
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি স্থগিতের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করেছে একটি আইনি সহায়তামূলক সংগঠন। লিবার্টি জাস্টিস সেন্টার নামের এই আইনি সহায়তা সংস্থা বলছে, ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতা অতিক্রম করেছেন।
সংগঠনটি পাঁচটি ছোট ব্যবসা প্রতিষ্ঠানের হয়ে এই মামলা করেছে। প্রতিষ্ঠান গুলোর কেউ নিউ ইয়র্কে ওয়াইন ও স্পিরিট আমদানি করে, কেউ আবার ভার্জিনিয়ায় শিক্ষামূলক কিট ও বাদ্যযন্ত্র তৈরি করে। তাদের দাবি, ট্রাম্পের শুল্কনীতি তাদের ব্যবসাকে হুমকির মুখে ফেলেছে।
এছাড়াও ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে একই ধরনের আরেকটি মামলা চলছে, যেখানে এক ছোট ব্যবসায়ী চীনের ওপর আরোপিত শুল্ক বন্ধের আবেদন করেছেন।
ট্রাম্প প্রশাসন সব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে এবং যেসব দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে, তাদের জন্য আরও বেশি হারে শুল্ক নির্ধারণ করা হয়, যদিও পরে এসবের বেশিরভাগ ৯০ দিনের জন্য স্থগিত করা হয়।
লিবার্টি জাস্টিস সেন্টারের আইনজীবী জেফরি শ্যাব স্পষ্ট ভাষায় বলেন— এত বড় অর্থনৈতিক সিদ্ধান্ত একজন মানুষের হাতে থাকা উচিত নয়। এটি কংগ্রেসের দায়িত্ব— প্রেসিডেন্টের নয়।
হোয়াইট হাউসের মুখপাত্র হ্যারিসন ফিল্ডস ট্রাম্পের শুল্কনীতিকে সমর্থন করে বলেন, 'নেভার ট্রাম্পাররা' সবসময়ই তার বিরোধিতা করবে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ব্যবসায়িক অংশীদাররা, বিশেষ করে চীনের মতো দেশগুলো যেভাবে যুক্তরাষ্ট্রকে শোষণ করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়েছন।
তার পরিকল্পনা যার মাধ্যমে ব্যবসায়ী শ্রমিকদের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে। যার মধ্যমে দীর্ঘস্থায়ী বাণিজ্য ঘাটতির ফলে সৃষ্ট জাতীয় জরুরি অবস্থা মোকাবিলা করা যাবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
Aminur / Aminur
জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার
৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প
বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু
যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব : ইরান
মধ্যপ্রাচ্য থেকে কাস্পিয়ান : এক যুদ্ধের বহু রেশ
ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হারনান্দেজ
কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০
পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন
ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে
ইমামদের গ্রেপ্তার ও কেন ইসরায়েলের ঘনিষ্ঠ হচ্ছে বুরকিনা ফাসো
কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০