একজন আটক হলেও ধরা পড়েনি মূল হোতা
খুলনায় ২০০ গ্রাহকের প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র
‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ নামক সংস্থা থেকে আর্থিক অনুদান প্রদান করার কথা জানিয়ে প্রায় ২০০ গ্রাহকের ১১ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ অভিযোগে পুলিশ বেলাল (৪০) নামের এক ব্যক্তিকে আটক করলেও মূল হোতাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি। গ্রেপ্তার হওয়া আসামি রায়পাড়া মেইন রোড আজম খানের বাড়ির ভাড়াটিয়া আব্দুল কাদের খানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের জুন মাসে বেল্লাল ও মিনা বেগম মুসলমান পাড়া ও বাঁশতলা এলাকার ২ শ’জন মহিলাকে ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ নামক সংস্থা থেকে আর্থিক অনুদান প্রদান করার কথা বলে ফরাজীপাড়া, খুলনা শাখায় প্রত্যেককে হিসাব খুলতে পরামর্শ দেয়। ওই এলাকার মহিলারা তাদের দু’জনের কথা মতো সেখানে বই করেন। প্রত্যেকটি হিসাবে নয় হাজার ৬শ’ টাকা অনুদান আসার পর একাউন্ট হোল্ডাররা টাকা তুলতে যায়। পুনরায় অন্য একটি অনুদানের কথা বলে সদস্যদের মাত্র ১৮ শ’ টাকা দিয়ে বাকী টাকা ওই দু’প্রতারক রেখে দেয়।
গত ৩০ আগস্ট ওই সংস্থার সদস্য ও বাঁশতলা এলাকার বাসিন্দা মরিয়ম বেগম, সালমা ইসলাম স্বপ্না, জোৎস্না বেগম ও হালিমা আক্তার নদী সহ আরও অনেকে ময়লাপোতা মোড়স্থ অগ্রণী ব্যাংকে অনুদানের টাকা তুলতে যান। ওই দু’প্রতারক তাদের নিকট টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা সদস্যদের বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। সেখানে বলা হয় আগামী মাসে ৪০ হাজার টাকা অনুদান আসবে, যে সকল সদস্য টাকা দিবে না তখন তাদের নাম ওই অনুদানের তালিকায় দেওয়া হবে না। সদস্যরা মুসলমানপাড়া এলাকার স্থানীয় মোঃ জাকির হোসেনকে বিষয়টি জানালে তিনি তাদের কাছে জানতে গেলে সেখানেও ওই ব্যক্তির সামনে সদস্যদের হুমকি প্রদান করে প্র্রতারকরা।
এ ব্যাপারে মরিয়ম বেগম বাদী হয়ে খুলনা থানায় প্রতারক মিনা বেগম ও বেল্লাল হোসেনসহ অজ্ঞাত আরও তিন-চার জনের বিরুদ্ধে ৮ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। আসামি বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুল হোতা মিনা বেগমকে এখনও আটক করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা থানার এসআই মোল্লা জুয়েল রানা জানান, সহযোগী হিসেবে আসামি বেলাল হোসেন এখান থেকে কিছু টাকা আত্মসাৎ করেছে। মূল প্রতারক মিনা বেগমকে আটক করা যায়নি। তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে আটক করতে পারলেই সব ঘটনা পরিষ্কার হবে যাবে বলে তিনি জানিয়েছেন।
জামান / জামান
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড