ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

খুলনা নগরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৯-২০২১ দুপুর ১২:১৮

খুলনা মহানগরীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ হাজরা (২৯) ও শুভ সাহা (২৬) নামে দুই আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে 1টার দিকে সোনাডাঙ্গা এলাকার আলীর ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাসা নগরীর সিমেন্ট্রি রোডের মুরিপট্টি এলাকায়। ওই এলাকার গৌতম হাজরার পুত্র সৌরভ হাজরা। শুভর বাড়ি চট্টগ্রাম। তিনি তার বড় চাচার মিল্টন সাহার কাছে থেকে অনিমা জুয়েলার্সে কাজ করেন।

স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা জানান, আলী ক্লাব সংলগ্ন এলাকা থেকে মোটরসাইকেলে আসছিলো সৌরভ ও শুভ। ওরা দুইজন ছিল। কেউ বলছে প্রাইভেটকার ধাক্কা দিয়েছে। কেউ বলছে, অতিরিক্ত স্প্রিডে মোটরসাইকেল চালাচ্ছি। নিয়ন্ত্রণ হারিয়ে লেম্প পোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থানেই মৃত্যু হয়।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমতাজুল হক বলেন, সৌরভ ও শুভ দুইজন গল্লামারী থেকে সোনাডাঙ্গার দিকে এম এ বারি সড়ক হয়ে উল্টো পথে আসছিল। মোটরসাইকেল দ্রুত গতিতে থাকায় আলী ক্লাব সংলগ্ন রাস্তার মাঝের স্প্রিড ব্রেকারের ধাক্কা খেয়ে পড়ে যায়। পরে টহল পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তারা মারা যান। মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।

জামান / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা