ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আদালতে ২৪ পদের নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৭-৪-২০২৫ দুপুর ৩:৪২

লালমনিরহাটের জর্জকোটে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব আত্নীয় স্বজনসহ অর্থের বিনিময়ে পতিত স্বৈরাচারের দোসরদেরকে সম্প্রতি চাকুরিতে নিয়োগ দেয়ার অভিযোগ তুলে উক্ত নিয়োগ বাতিলের দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সচেতন নাগরিক সমাজ। 

আজ(বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টার দিকে লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরে সেখান থেকে একটি মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামন দিয়ে পূনরায় মিশনমোড় চত্বরে এসে শেষ হয়। মিছিলে সচেতন নাগরিক সমাজের সদস্যবৃন্দরা ছাড়াও হাজারো সাধারণ মানুষজন অংশগ্রহণ করে।

সচেতন নাগরিক সমাজ লালমনিরহাটের আহ্বায়ক জয়নুল আবেদীন স্বপনের আহবানে প্রতিবাদ সমাবেশে সচেতন নাগরিক সমাজের সদস্য একেএম মমিনুল হক, আফজাল হোসেন, আব্দুস সালাম প্রমূখ বক্তব্য রাখেন। বক্তব্যে বক্তারা সম্প্রতি লালমনিরহাটের জেলা আদালতের অফিস সহায়ক, জারিকারকসহ ২৪ পদে নিয়োগে স্বজন প্রীতি, আর্থিক লেনদেন এবং বিগত সরকারের দোসরদের চাকুরীতে যোগদান করানো হয়েছে মর্মে অভিযোগ করেন। এসময় উক্ত নিয়োগ বাতিল করার দাবি জানান তারা। দ্রুত নিয়োগ বাতিল করা না হলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ গ্রহনেরও হুমকি দেন সচেতন নাগরিক সমাজের নেতৃত্ববৃন্দরা।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত