ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নাঙ্গলকোটে পরীক্ষার হলে নকল দেয়ায় যুবকের ৬ মাসের কারাদণ্ড


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৮-৪-২০২৫ দুপুর ১২:৪২

কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষায় ইংরেজি ২য় বিষয়ে নকল সরবরাহের দায়ে ইমরান হোসেন নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ডা. যোবায়েদা হান্নান হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খাঁন এই দণ্ড দেন।

এছাড়া আরো চার কেন্দ্রের ১৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, ইংরেজি ২য় পত্র চলাকালে পেরিয়া ইউনিয়নের ডা. যোবায়েদা হান্নান হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শনে যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খাঁন। এর আগে কেন্দ্রে ট্যাক অফিসারের দায়িত্বে থাকা শহীদুল ইসলাম হলে পরিদর্শনে গেলে ইমরান হোসেন নকল হাতে নিয়ে তার আত্মীয়কে দিতে গেলে টের পান ট্যাক অফিসার। তাৎক্ষণিক পুলিশের সহযোগিতায় তাকে কেন্দ্রের তৃতীয় তলা থেকে আটক করে বলে জানা যায়।

পরে তাকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন- ১৯৮০ (১১-ক) ধারায় ৬ মাসের মাসের কারাদন্ড দেয়া হয়।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু