সোনারগাঁও থানা থেকে পালিয়ে যাওয়া ডাকাত পুনরায় গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থানা থেকে পালিয়ে যাওয়া ডাকাত শুক্কুর আলীকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন । এর আগে গত মঙ্গলবার সকালে সোনারগাঁও থানার ডিউটি অফিসের কক্ষ থেকে সে পালিয়ে যায়। গত সোমবার রাত ১০ টায় উপজেলার বারদী ইউনিয়নের
আলগীরচর এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত সদস্য শুক্কুর আলীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত মোটর সাইকেল, মোবাইল ও অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাতির ঘটনায় আলগীরচর এলাকার
মোকলেসুর রহমান বাদী হয়ে ওইদিন মঙ্গলবার সকালে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় আরো একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী ও পুলিশ জানান, গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর এলাকায় ডাকাত সদস্য শুক্কুর আলীসহ ৪-৫ জনের একদল ডাকাত মোটর সাইকেল যোগে এসে ডাকাত প্রস্তুতি নিচ্ছিল। এসময় এলাকার লোকজন টের পেয়ে আত্মচিৎকার করলে ডাকাত সদস্য শুক্কুর আলীসহ অন্যান্য ডাকাতরা পালিয়ে
যায়। পরে শুক্কুর আলীকে এলাকাবাসী ধাওয়া করে নোয়াগাঁও ইউনিয়নের লক্ষীবরদী এলাকা থেকে আটক করে গণ ধোলাই দেয়। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে আটককৃত শুক্কুর আলীকে এলাকাবাসী রাতেই পুলিশে সোর্পদ করে। এসময় পুলিশ ডাকাতিকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল, নগদ টাকা, মোবাইল ও একটি চাইনিছ চাপাতি, ১ টি ছুরি উদ্ধার করে।
ডাকাত শুক্কুর আলী পুলিশের কাছে স্বীকার করে বলে, সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নের গোয়ালপাড়ার মামুন ও চেঙাকান্দি গ্রামের জামাল তার সাথে ডাকাতি কাজে সহযোগিতা করছে। গ্রেপ্তারের পর সোনারগাঁওথানায় ডিউটি অফিসার লিখালেখির কাজে ব্যস্ত থাকায় সে সুযোগ বুঝে সকলের চোখ আড়াল করে সটকে পড়ে।
এলাকাবাসী আরো জানায়, ডাকাত সদস্য শুক্কুর আলীকে রাত ১২টায় সোনারগাঁও থানায় নিয়ে আসার পর সকাল আটটায় ডিউটি অফিসারের কক্ষ থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়।
সোনারগাঁও থানার ওসি পরিদর্শক (তদন্ত) এসএম শফিকুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো একটি মামলার প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
কসবা-আখাউড়ায় বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন: শুরু হচ্ছে দুটি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ
বাগেরহাট হামপাতালে হামের উপসর্গ নিয়ে ৪ শিশু আইসোলেশনে চিকিৎসা নেয়ার পরামর্শ চিকিৎসকদের
কাউনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনা: ইউপি সদস্যসহ প্রাণ গেল ২ জনের, আহত ৪
পাঁচবিবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
ঘোড়াঘাটে নিজের বাড়িতে আগুন লাগালেন নেশাগ্রস্থ ব্যক্তি
স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনে সভাপতি কামরুল সম্পাদক ময়েন
শ্রদ্ধা-ভালবাসায় ভাষা সৈনিক মনোয়ারা রহমান'কে স্মরণ
নববর্ষের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রাক্ষসী ব্রহ্মপুত্র নদী ভাঙ্গনে বদলে যাচ্ছে রাজিবপুর- রৌমারীর মানূচিত্র
হাটহাজারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার দায়ে অনিক ফুডসকে জরিমানা
৪৯ বছরের ভোগদখলীয় সম্পত্তিতে প্রতিপক্ষের জোরপূর্ক গাছ রোপণের অভিযোগ
বাঘায় দুই বন্ধুর প্রেমে সর্বস্বান্ত ফিরোজ, ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
Link Copied