ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

কারাবন্দী যুবদল নেতা কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৯-৪-২০২৫ দুপুর ১:০

নোয়াখালীর চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান মদু, মোঃ শামীম’সহ  কারাবন্দি নেতা কর্মীদের নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।  

আজ বেলা ১১ টায় চাটখিল বাজারের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে বিক্ষোভ মিছিলটি খিলপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে স্কুল গেইটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে নেতারা বলেন, পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় সাজা দিয়ে যুবদল নেতা ফজলুর রহমান মদু ও মোঃ শামীমকে কারাগারে বন্দি রাখা হয়েছে। অবিলম্বে এই যুবদল নেতাদের মুক্তি দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

এসময় বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান রানা, চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম-আহ্বায়ক সাইফুল আজম জগলু, মোহাম্মদ আলী, আনিছুর রহমান হানিফ, লিয়াকত আলী ভুট্রু প্রমূখ।

এ সময় খিলপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন খোকন, যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কেফায়েত মাওলানা, সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন, প্রচার সম্পাদক মনির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা উদ্ধার, এক্স নোহাসহ গ্রেপ্তার ২

বরগুনায় বাসে অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

তেঁতুলিয়ায় অপপ্রচার ও মানহানির প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন

মৃত্যুর আগে হুমকির বার্তা, সাভারে কিশোরীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন

কুড়িগ্রামে ৪ জামায়াত নেতাদের বিরুদ্ধে মানববন্ধন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল কলোনি উচ্চ বিদ্যালয়

চন্দনাইশে এসিল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন

শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, আটক ১

শ্যামনগরে কৃষকের হাঁস-মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার

টঙ্গীতে স্যাগ ফ্যাশনের শ্রমিকদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল লেখা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণে এলজিইডির কর্মশালা

পটিয়ায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে বৃদ্ধা-নাতনিকে পিটিয়ে জখমের অভিযোগ

বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন, পুড়ল দুই বসতঘর