ফ্যাসিবাদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন নয় -ড. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে ২টি শর্ত পূরণ করতে হবে। তা হলো— প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার তারপর সঠিক নির্বাচন । নির্বাচনের আগে দৃশ্যমান, গ্রহণযোগ্য এবং মৌলিক সংস্কার প্রয়োজন। সংস্কার প্রক্রিয়ায় আমরা সরকারকে সহায়তা করতে চাই। সংস্কার ছাড়া নির্বাচন নয়। এছাড়া নির্বাচনী পরিবেশ, সুষ্ঠু নির্বাচন হতে হবে। আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, ফ্যাসিস্ট ও তার দোসরদের বিচার, বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মানে প্রয়োজনী সংস্কার ও নির্বাচন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষে লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদীরা এখনও রয়েছে । একটি গোষ্ঠী চাঁদাবাজিতে ব্যস্ত। জনগণ চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চায়। তিনি বলেন, আওয়ামীলীগ আমলে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বিগত ৫৪ বছরের কোন সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। কে কোন ধর্মের সেটা বড় বিষয় নয় আমরা সবাই বাংলাদেশী। সকল বাংলাদেশীদের নিয়ে আমরা কুরআনের আলোকে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই।
ভারত প্রসঙ্গে জামায়াতে আমির বলেন, ভারত আমাদের প্রতিবেশী ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ভারতের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে চাই। সম্পর্ক কেমন হবে তা ভারতকেই নিশ্চিত করতে হবে।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ সেনাবাহিনীকে ধ্বংসের মধ্য দিয়ে তাদের ধ্বংসলীলা শুরু করেছে আর জামায়াতকে নিষিদ্ধের ধ্বংসের মধ্য দিয়ে সেই খেলা শেষ করেছে। জনগণের বিপক্ষে কেউ ঠিকে থাকতে পারে নাই, পারবে না।
লালমনিরহাট জেলা জামায়াতের আমির এ্যাডঃ আবু তাহেরের সভাপতিত্বে ও লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ফিরোজ হায়দার লাভলুর সঞ্চলনায় এসময় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মমতাজ আলী ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল প্রমূখ।
জনসমাবেশে জেলার ৫ উপজেলার জামায়াতে ইসলামী, ছাত্রসিবিরসহ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি