সিংড়ায় পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ
নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিংড়া উপজেলায় ২৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও ২৬০জন কৃষকের মাঝে পাটের বীজ বিতরণ করা হয়েছে।
প্রত্যেক কৃষক পাচ্ছেন আউশ ধান বীজ ৫ কেজি ও পাটের বীজ ১কেজি এ প্রণোদনার মধ্যে রয়েছে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম। তিনি বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ। তিনি শুরুতে স্বাগত বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন খান'সহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, ২০২৫-২৬ অর্থবছরে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে।উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর এলাকার ২৭৬০ জন কৃষক এ সহায়তা পাচ্ছেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান