এবার ইরাক থেকেও সেনা প্রত্যাহার করবে আমেরিকা
আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে কৌশলগত আলোচনার ভিত্তিতে এই তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকের সেনাবাহিনীর জয়েন্ট অপারেশন্স কমান্ডের মুখপাত্র তাহসিন আল খাফাজি।
ইরাক ও আমেরিকার যৌথ কমিটি এই তারিখ ঘোষণা করেছে।
শুক্রবার ব্রিগেডিয়ার জেনারেল তাহসিন আল খাফাজি জানান, দুই দেশের মধ্যে অর্জিত সমঝোতার ভিত্তিতে এরিমধ্যে বিপুল সংখ্যক মার্কিন সেনা ইরাক ছাড়তে শুরু করেছে।
তিনি বলেন, আইন আল আসাদ ঘাঁটির একাংশ এবং আল হারির ঘাঁটি ছাড়া আর কোথাও মার্কিন সেনাদের উপস্থিতি নেই। আর এই আইন আল আসাদ ঘাঁটিটির কমান্ডিংয়ের দায়িত্বও এখন ইরাকি সেনাবাহিনীর হাতে। এছাড়া আল হারির ঘাঁটির একটা বড় অংশই নিয়ন্ত্রণ করছে কুর্দিস্তানের পিশমার্গা বাহিনী।
২০০৩ সাল থেকে ইরাকে মার্কিন সেনারা অবস্থান করছে। তবে ইরাকি জনগণ ও রাজনৈতিক দলগুলো মার্কিন সেনা উপস্থিতির বিরোধী। এর আগে ইরাকের সংসদও মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করেছে। পার্স টুডে
প্রীতি / প্রীতি
প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ
সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি
রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির
৯ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রেনু
রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির
‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক
নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে
ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে
ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭
সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে