ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাগুরায় ১৮ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৪-২০২৫ বিকাল ৫:১৭

" স্নায়ু-বৈচিত্র কে বরণ করি, টেকসই সমাজ গড়ি " এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা প্রশাসক ও জেলা সমাজসেবক কার্যালয়, মাগুরার আয়োজনে আজ সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরার বিভিন্ন পর্যায়ের  অটিস্টিক প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল,অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এবং সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম। এছাড়া আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সদস্য, সাংবাদিক ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশের সব শেষ আদমশুমারি অনুযায়ী, দেশে অটিস্টিক তথা প্রতিবন্ধী শিশু সংখ্যা আনুমানিক দেড় লাখ। বাংলাদেশের ৯ দশমিক ৭ শতাংশ মানুষ প্রতিবন্ধী।তিনি বলেন,  ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী আমাদের সমাজেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতি সহানুভূতিশীল মনোভাব ও ন্যায়বিচার নিশ্চিত করা নাগরিক দায়িত্ব। এই দিবসটি সমাজে ট্রান্সজেন্ডারদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে ভূমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।
জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম বলেন, এই জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। এ ধরনের দিবস সাধারণ মানুষের মধ্যে ট্রান্সজেন্ডারদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং সমাজে তাদের সম্মানজনক ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার