ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

তানোরে সাংবাদিকের বাড়িতে গিয়ে হামলা, মারধর ৩ জন আটক


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৩-৪-২০২৫ দুপুর ২:৩০

রাজশাহীর তানোর উপজেলার তানোর সাংবাদিক ক্লাব পরিবার(টি.এস.সি) সংগ্রামী  সভাপতি সাংবাদিক সোহানুল হক পারভেজের  ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ সকাল সাড়ে ৮ টায় পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছেন যোগীশো গ্রামের শীর্ষ সন্ত্রাসী নাইম(২৫) মজিবর (৪৫) সখিনা (৩৮)। তানোর মধ্যেপাড়া নিজ বাড়িতে পরিকল্পিতভাবে অটোরিকশাসহ আরো দলবলকে নিয়ে আজ বুধবার  ৮ টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

 এ নিয়ে তানোর থানায় অটোরিশকাসহ তিনজনকে আটক করেছে তানোর থানা পুলিশ। সাংবাদিক সোহানুল হক পারভেজ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সকালের সময়, জাতীয় দৈনিক মানবজমিন এবং জিবি টেলিভিশন রাজশাহী বিভাগীয় প্রধানের গুরুদায়িত্ব পালন করছেন। তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি. এস.সি)তিনি সভাপতি দায়িত্বশীল ব্যাক্তি।

সোহানুল হক পারভেজ  জানান, আজ সকাল  ৮টা ৩০ মিনিটে এ আমার নিজ বাড়ি তানোর মধ্যেপাড়া পরিকল্পিত হামলা চালিয়েছেন।  পাঁচান্দর ইউপির যোগীশো গ্রামের মজিবর(৪৫) নাইম(২৫) সখিনা (৩৮) তাদেরকে তানোর থানায় আটক আছেন।

সোহানুল হক পারভেজ আরও জানান, আজ সকাল  ৮ টা ৩০ আমার নিজ বাড়ি তানোর মধ্যে পাড়ায় হত্যার উদ্দেশ্য মেরে  ফেলার চেষ্টা করেন।ওসি আমাকে অভিযোগ করতে বলেন এবং চিকিৎসা নিতে বলেন। তিনি আরো বলেন আপনি চিকিৎসা নেন আসামীদেরকে জিজ্ঞাসা চলছে তদন্ত সাপেক্ষে এর দৃষ্টান্ত মূলক শাস্তি হবে। 

তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এসসি)বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রাইহান আলী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা আমরা মেনে নেব না। হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি নিয়ে আমরা থানায় এসেছি।

এদিকে সাংবাদিক সোহানুল হক পারভেজের ওপর হামলার নিন্দা জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় প্রধান নুরে ইসলাম মিলন ।  নুরে ইসলাম মিলনের  স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। জাতীয় সাংবাদিক সংস্থার সংগঠনটির রাজশাহী বিভাগীয় প্রধান দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। পাশাপাশি আইনগত বা অন্য যে কোন সহায়তার জন্য সাংবাদিক সোহানুল হক পারভেজের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু