ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঘুষগৃহিত নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৩-৪-২০২৫ দুপুর ৩:৪৮

লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িক বরখাস্ত হওয়া নাজির ইয়াসিন আরাফাতকে ৪৮ ঘন্টার মধ্যে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৩ এপ্রিল) সকালে সাড়ে ১১টার দিকে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লালমনিরহাট-বুড়িমারর মহাসড়ক ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।লালমনিরহাটের সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকরা অংশ নেয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানায়৷ সম্প্রতি আরটিভিসহ বিভিন্ন টেলিভিশনে লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ইয়াসিন আরাফাতের ঘুষ গ্রহনের ভিডিও প্রকাশিত হয়। সেই অপরাধে অভিযুক্ত নাজির ইয়াসিন আরাফাতকে সাময়িক বরখাস্ত করে আদালত কর্তৃপক্ষ। এরপর নিজের অপরাধকে আড়াল করতে কতিপয় অসাধু ব্যাক্তির যোগসাজশে সাংবাদিকদের চাঁদাবাজ আখ্যা দিয়ে মাইকিং করে প্রকৃত সাংবাদিকদের জঘন্যভাবে অপমান করার অপচেষ্টা চালান। এরপরেই লালমনিরহাটের সচেতন মানুষ ক্ষোভে ফু্ঁসে উঠে এবং দ্রুত অভিযুক্ত ওই নাজিরকে স্থায়ী বরখাস্তের দাবি ও তাকে আইনের আওতায় আনার দাবি জানায়। আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্থায়ী বরখাস্ত করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনেরও হুশিয়ারী দেয় বক্তারা।

মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হামিদুর রহমান,  যুগ্ম সদস্য সচিব কামরুজ্জামান সুমন,জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, অ্যাডভোকেট জাকিউল হাসান সিদ্দিক রাসেলসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত