ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৩-৪-২০২৫ দুপুর ৪:৭

মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।

আইশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন ওসি তদন্ত জহিরুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম,  পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শরফ উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল প্রমুখ ।

সভায় বক্তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। বক্তারা হাকালুকি হাওরের রাবার ড্যাম এলাকায় পর্যাপ্ত পানি প্রবাহ, জুড়ী নদীতে বিষ প্রয়োগে মৎস্য নিধন, জিয়া খাল পুনরখানা পুনঃখনন ও শহরের পোস্ট অফিস রোডে ট্র্যাফিক জ্যাম নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান। ‌ সভায় উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর শহরের ব্যবসায়ীদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে ডিলিং লাইসেন্স করার তাগিদ দেন। 

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম আহমেদ বাবুল, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই  হেলাল, কামীনীগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী,  বিজিবি প্রতিনিধি নায়েক সুবেদার শ্রী কানন কুমার, মহিলা বিষয়ক অফিসে কর্মরত মোঃ সুজাউদ্দৌলা প্রমুখ।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান