যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ১৭শ’র বেশি মৃত্যু
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি ওঠানামা করছে। কয়েকদিন ধরে এর প্রভাব কিছুটা কমলেও গত একদিনে তা ভয়াবহ রূপে ফিরেছে। এই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬১ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন এক লাখ ৭১ হাজারের বেশি মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ১৭ লাখ ৪১ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ১৭ জনের।
করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩২ লাখের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৩৫০ জনের।
শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৪৬১ জনের। মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৩০ হাজার ৭৭১ জনের।
করোনা থেকে সেরে উঠেছেন ২০ কোটি ১১ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন প্রায় এক কোটি ৮৮ লাখ। এদের মধ্যে ১ লাখ ৩ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা