ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

লাকসামে বিএনপির দু'গ্রুপের হামলা আহত-১০


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৭-৪-২০২৫ দুপুর ১২:১০

কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন বিএনপির ১.২.৩ নং ওয়ার্ড কাউন্সিল চলাকালে  দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকালে উপজেলার আজগরা  হাজী আলতাব আলী হাই স্কুল এন্ড কলেজ মাঠে কাউন্সিল চলা কালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ১০জন আহত হয়েছে। আহতরা হলেন, শিহাব, নুরু, আনোয়ার, মাইন উদ্দিন, হাবিবসহ আরো অনেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আজগরা ইউনিয়ন ১.২.৩ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল চলা কালে উপজেলা বিএনপি যুগ্ম  আহ্বায়ক ও আজগরা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল সালাম গ্রুপ ও উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক টি.আর হারুনের সমর্থকদের মাঝে হঠাৎ চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে দু'গ্রুপের মাঝে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের অতন্ত্য ১০জন আহত হয়। সংঘর্ষের ১ঘন্টা পর আবার কাউন্সিল অধিবেশন শুরু হয়।

লাকসাম উপজেলা বিএনপি যুগ্ম  আহ্বায়ক ও আজগরা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল সালাম বলেন, আমাদের নেতাকর্মীদের মাঝে কোন সংঘর্ষের ঘটনা ঘটে নি প্রোগ্রাম চলাকালে ছাত্রলীগ যুবলীগের কিছু লোক হট্টগোল করলে আমাদের লোকেরা তাদের তাড়িয়ে দেয়।  

লাকসাম উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক টি.আর হারুন বলেন, প্রোগ্রামের প্যান্ডেলের বাইরে ছাত্রদল, যুবদলের মাঝে ভুল বুঝাবুঝিবশত ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে তা সমাধান হয়ে যায়। 
লাকসাম উপজেলা বিএনপি সদস্য সচিব আব্দুর রহমান বাদল বলেন, সম্মেলনে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। বাইরে কি হয়েছে আমার জানা নেই।

এমএসএম / এমএসএম

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা

‎কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী

ধুনটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্ব