ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

তানোরে শতবর্ষ পুরোনো হিন্দুসম্প্রদায়ের শ্মশানের বেহাল দশা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৭-৪-২০২৫ দুপুর ১২:১৪

রাজশাহীর তানোর পৌরসভার অন্তর্গত হালদারপাড়া ও গোল্লাপাড়া গ্রামের শত বছরের পুরনো হিন্দু শ্মশান আজ চরম অব্যবস্থাপনার শিকার। শ্মশানের পাশেই সরকারি খাদ্য গুদামের (গোডাউন) সন্নিকটে এই স্থানটি একসময় এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল। বর্তমানে সেটি পরিণত হয়েছে চরম সংকটপূর্ণ ও অসম্মানজনক পরিবেশে। প্রতিদিনের মতো এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষজন যখন প্রিয়জনকে শেষ বিদায় জানান, তখন তারা সম্মানের সঙ্গে একটি শান্তিপূর্ণ ও পরিপাটি স্থান প্রত্যাশা করেন।

কিন্তু শ্মশানের পাশেই বড়সড় ড্রেন থাকায় প্রতি বর্ষায় ভাঙন দেখা দেয়। মাটি ধসে পড়ে চারপাশের কবরসমূহ প্রায় বিলীন হয়ে যায়। সংকীর্ণ জায়গার কারণে একটি কবরের ওপর আরেকটি কবর খুঁড়ে মৃতদেহ দাফন করা হচ্ছে। ফলত, পিতা-মাতা কিংবা পূর্বপুরুষদের কবরের কোনো চিহ্ন থাকছে না—এটি তাদের হৃদয়বিদারক কষ্টের অন্যতম কারণ। গ্রামবাসীর পক্ষে মনোতোস,মনোহরি ও বিশু স্বর্ণকারসহ স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষজন জানিয়েছেন, এই শ্মশানে একাধিক গুণীজন, শিক্ষাবিদ, এমনকি সাবেক প্রিন্সিপালদেরও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। সেই মর্যাদার স্থান আজ অবহেলার চূড়ান্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তারা জানিয়েছেন, অবিলম্বে শ্মশানের চারপাশে মজবুত পাঁচিল নির্মাণ না করলে বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।

এই পরিস্থিতিতে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রামবাসীরা। তারা অনুরোধ জানিয়েছেন, বর্ষার আগেই জরুরি ভিত্তিতে এই শ্মশানটির সংস্কার ও সুরক্ষা নিশ্চিত করা হোক। শুধুমাত্র একটি সম্প্রদায়ের নয়, এটি মানবিক ও নৈতিক দায়িত্বও বটে। শ্মশানটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি গ্রামবাসীর অনুরোধ—এই বেহাল দশা থেকে মুক্ত করে শ্মশানটিকে যথাযথ মর্যাদায় ফিরিয়ে আনা হোক।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু