পাংশায় ফসলের বাম্পার ফলন দুঃস্বপ্নে পরিণত হয়েছে কৃষকের
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর তীরবর্তী এলাকায় বাম্পার ফলন হয়েছে আখের। বাম্পার ফলন হওয়ায় স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিল কৃষকেরা। সেই স্বপ্নই এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
উপজেলার বাহাদুরপুর ও হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীতীরবর্তী এলাকার পাঁচটি গ্রামের আখ ক্ষেত নদীভাঙনের কবলে পড়েছে। শুধু আখ ক্ষেতই নয়, বসতভিটাও এখন নদীভাঙনের আশঙ্কা। সম্প্রতি নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমার ভাঙন আতঙ্কে ফসলি জমি। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন পদ্মাপারের কৃষকেরা।
শুক্রবার সরেজমিন গেলে কৃষক আলামিন হোসেন বলেন, এবার আখের বাম্পার ফলন হয়েছিল। ফসলের বাম্পার ফলন হওয়ায় স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলাম আমরা। সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। নদীর পানি কমায় ভাঙন আতঙ্কে রয়েছে আমরা।
উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ জানান, নদীতীরবর্তী দুটি ইউনিয়নে ৫৫ হেক্টর আখ ও সাড়ে ১০ হেক্টর বামন ধানের চাষ হয়েছে। ইতোমধ্যে নদীর তীব্র স্রোতে বাহাদুরপুর ইউনিয়নের বালুঘাট এলাকায় প্রায় চার হেক্টর জমির আখ নদীতে বিলীন হয়ে গেছে। এতে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো হুমকির মুখে রয়েছে বাকি ফসলি জমিগুলো।
জামান / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত