ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৪-২০২৫ দুপুর ১:৫০

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য  গ্রহণের দ্বিতীয় দিনে মামলার আসামিদের উপস্থিতিতে 
৩ নম্বর সাক্ষী ইব্রাহিম, ৪ নম্বর সাক্ষী হযরত  ও ৫ নম্বর সাক্ষী  দেলোয়ারের সাক্ষ্য রেকর্ড  করেছে মাগুরার শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত এবং আগামীকাল সকাল দশটায় বাকি সাক্ষীদের মধ্য থেকে দশজনের  সাক্ষ্য গ্রহণের সময় নির্ধারণ করেছে বিজ্ঞ আদালত। এ মামলায় সর্বমোট ৩৭ জন সাক্ষী রয়েছে। 
গত ৬ মার্চ বোনের বাড়িতে বেড়াতে এসে আছিয়া এই ধর্ষণের  শিকার হয় পরবর্তীতে ১৩ই মার্চ চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হসপিটালে  মৃত্যুবরণ করেন।
 মামলার প্রধান আসামি হিটু শেখ ইতোমধ্যেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। মামলার মোট ৩৭ জন সাক্ষীর মধ্যে গতকাল ৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, ধারাবাহিকভাবে সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে দ্রুত বিচার কাজ সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, শিশু আছিয়াকে নির্মমভাবে ধর্ষণের পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু ঘটে। মর্মান্তিক এই ঘটনার পর মাগুরাজুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রশাসনের দ্রুত পদক্ষেপে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।  

এ মামলায় তিন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৯ ধারার অধীনে অভিযোগ গঠন করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলার কার্যক্রম প্রতিদিনই এগিয়ে নেওয়া হচ্ছে যেন ন্যায়বিচার দ্রুত নিশ্চিত করা যায়। 

আদালত চত্বরে আছিয়ার পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে জানান, "আমরা আদালতের প্রতি পূর্ণ আস্থা রাখছি। আশা করি, দ্রুতই দোষীদের উপযুক্ত শাস্তি হবে।"

 স্থানীয়রা আশা করছেন, দ্রুত রায় ঘোষণা করে ন্যায়ের প্রতিফলন ঘটবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার