মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
‘‘দন্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আশে পাশে, কোনো চিন্তা নাই“ — এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় মাগুরায়ও জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের চৌরঙ্গী মোড় হয়ে ভায়না মোড় প্রদক্ষিণ করে আদালতে গিয়ে শেষ হয়। পরে আদালত চত্বরে আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ নানা আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা ও দায়রা জজ মিজানুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আইনি সহায়তা প্রদান শুধু মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের ন্যায়বিচারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় আপস-মীমাংসার গুরুত্ব অপরিসীম এবং সরকার সকলের জন্য আইনের সমান সুবিধা নিশ্চিত করতে আইনগত সহায়তা কার্যক্রম চালু করেছে।
জেলা ও দায়রা জজ বলেন, দরিদ্র, অসহায় ও বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং বিনামূল্যে আইনগত সহায়তা পেয়ে সাধারণ মানুষ ন্যায়বিচারের সুফল ভোগ করছে, যা সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়ক ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে মাগুরার প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’