ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২১ দুপুর ১:৪৮

পৃথক সড়ক দুর্ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী ও বাড্ডা এলাকায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- আনোয়ার হোসেন মীর (৫৪) ও ফয়সাল আহমেদ (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন গুরুতর আহত হন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার এসআই মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আনোয়ারের মোটরসাইকেলকে কোন গাড়ি ধাক্কা দিয়েছিল, তা চিহ্নিত করতে পারেনি পুলিশ।

এর আগে শুক্রবার রাতে বাড্ডা জেনারেল হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় লরির ধাক্কায় মোহাম্মদ ফয়সাল গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই লরিটি পালিয়ে যায় বলে জানিয়েছেন বাড্ডা থানার এসআই শহিদুল ইসলাম।

প্রীতি / প্রীতি

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক